সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিলঃ দেশজুড়ে প্রথম দফার নির্বাচন শুরু। ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২টি আসনে। প্রথম দফায় ভোট হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। প্রথম দফার এপিসেন্টার কোচবিহার। সাত সকালেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে। তবে নির্দিষ্ট সময় থেকে অনেকটা দেরিতেই হচ্ছে মকপোল। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের মধ্যে ভোটদানে এগিয়ে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের তিন আসনে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৫.০৯%। সকাল ৯টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোটের হার ১৪.১৩%। আলিপুরদুয়ারে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৫.৯১%। সকাল ৯টা পর্যন্ত কোচবিহারে ভোটের হার ১৫.২৬%।
এদিন সকাল থেকেই জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। এখনও পর্যন্ত কমিশনের দফতরে জমা পড়েছে ১৫০টি অভিযোগ। কোথাও বুথ দখল, কোথাও ছাপ্পা, বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা, অপহরণেরও অভিযোগ এসেছে। জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার ১৮/৯৭ বুথে বিজেপি পরিবারের ওপর হামলার অভিযোগ। অভিযোগের তির যদিও তৃণমূলের দিকে।
আরও পড়ুন Mukul Roy: লোকসভা নির্বাচনের আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুকুল রায়, কী হয়েছে তার?
শিলিগুড়ির কাছে জলপাইগুড়ি লোকসভায় ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ভালোবাসা মোড়ে ৮৬ নং বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ এসেছে। এদিকে, কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অন্যদিকে, ময়নাগুড়িতে বুথের মধ্যেই পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। আক্রান্ত এজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। কাঠগড়ায় তৃণমূল। ভেটাগুড়িতে বাড়ির কাছেই আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মণ। মারধরের অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মীকে দেখতে গিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।
#লোকসভাভোট২০২৪
#WestBengalLokSabhaElection2024


More Stories
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি