Home » ঘরে ফিরলেন ঘরের ছেলেরা , বিরোধী শিবিরে ভাঙন, শাসক দলের শক্তিবৃদ্ধি

ঘরে ফিরলেন ঘরের ছেলেরা , বিরোধী শিবিরে ভাঙন, শাসক দলের শক্তিবৃদ্ধি

সানী রায়,সময় কলকাতা ,১৭ এপ্রিল : ভোটের ঠিক আগে ” ঘরের ছেলেরা  ”  ঘরে ফিরলেন ।শুধু  ঘরের ছেলেরা নন ঘরের মেয়েরা ঘরে ফিরলেন।তাঁদের প্রত্যাবর্তন নির্বাচনের কয়েক ঘন্টা আগে বিরোধী শিবিরে বড়সড় ভাঙনের কারণ হয়ে উঠল । মহিলা সহ কয়েকশ কর্মী সমর্থকদের ঘাসফুলের ঝান্ডা ধরিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে নিল রাজ্য শাসক দল। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের  সংখ্যালঘু সেলের নেতৃত্বের হাত ধরে তাঁদের তৃণমূলে যোগদান বা ফিরে আসা যেমন তৃণমূলের কাছে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে, একইভাবে চাপ বেড়েছে গেরুয়া শিবিরে।

ডুয়ার্সের গয়েরকাটার সাঁকোয়াঝোরা -১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমাজ পাড়া এলাকার ঘটনা। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমানের হাত ধরে এই দলবদলের ঘটনা ঘটে। নির্বাচনের কয়েক ঘন্টা আগে এভাবে দল ত্যাগ করায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিরোধীরা। বুধবার রাতে, দলে যোগদান করে উজ্জীবিত ঘরে ফেরা রাজনৈতিক কর্মীরা।

যোগদানকারীদের বক্তব্য, তারা তৃণমূল কংগ্রেস করত পঞ্চায়েত নির্বাচনের সময় তারা সংখ্যালঘু প্রার্থীর দাবি করেছিল সেই বুথে। সংখ্যালঘু প্রার্থী দিতে শাসকদল অস্বীকার করায় বঞ্চনার অভিযোগ তুলে কেউ বিজেপি এবং নির্দল থেকে লড়ার সিদ্ধান্ত নেয়। যদিও পরবর্তীতে ফলাফলের নিরিখে সেই আসনটি শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে।

বুধবার ফের মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই দলবল নিয়ে সকলে একত্রিত হয়ে শয়ে শয়ে সংখ্যালঘু পরিবার ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করে বলেই দাবি তৃণমূলের জলপাইগুড়ি জেলা সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান।।

আরও পড়ুন হাতে ভর দিয়ে হাঁটেন তবুও পঞ্চাশ কিলোমিটার উজিয়ে প্রধানমন্ত্রীর সভায় হাজির

About Post Author