Home » FA Cup: ব্যর্থ হল কভেন্ট্রি সিটিকে এফসির ঐতিহাসিক প্রত্যার্তন, এফএ কাপের ফাইনালে ফের ম্যানচেস্টার ডার্বি

FA Cup: ব্যর্থ হল কভেন্ট্রি সিটিকে এফসির ঐতিহাসিক প্রত্যার্তন, এফএ কাপের ফাইনালে ফের ম্যানচেস্টার ডার্বি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ এপ্রিল: এফএ ফাইনালে ফের ম্যানচেস্টার ডার্বি। গতবার ফাইনালেও দুই দল মুখোমুখি হয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। এবারও ফাইনালে মুখোমুখি হবে দুই দল। শনিবার চেলসিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল সিটিজেনরা। রবিবার কভেন্ট্রি সিটি এফসিকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ইউনাইটেডও।

হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকলো গোটা ফুটবল বিশ্ব। ওয়েম্বলিতে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ মিনিটে দালোটের পাস থেকে গোল করেন স্কট ম্যাকটমিনে। সেই ব্যবধান প্রথমার্ধের সংযুক্ত সময়ে দ্বিগুণ করেন হ্যারি ম্যাগুয়ের। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দাপট বজায় ছিল রেড ডেভিলসদের। ৫৮ মিনিটে তৃতীয় গোলও পেয়ে যায় এরিক টেন হ্যাগের দল। ইউনাইটেডের হয়ে তৃতীয় গোলটি আসে ব্রুনো ফার্নান্ডেজের পা থেকে। ৭০ মিনিট পর্যন্ত মনে করা হয়েছিল সহজেই ফাইনালে চলে যাবে ইউনাইটেড।

আরও পড়ুন: EL Classico: দুবার পিছিয়ে পড়েও বেলিংহামের শেষ মুহূর্তের গোলে এল ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের

 

আরও পড়ুন: IPL 2024: নায়ক দ্রা রাস, ইডেনে কোহলির বেঙ্গালুরুকে ১ রানে হারিয়ে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স

আরও পড়ুন: OPTICAL ILLUSION: দুঁদে গোয়েন্দাদের মত পর্যবেক্ষণশক্তি কী আপনার, নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

কিন্তু নাটকের তখনও বাকি ছিল। ৭১ মিনিটে একটি গোল করে ব্যবধান কমান কভেন্ট্রি সিটির এলিস সিমস। ৮ মিনিট পর কভেন্ট্রির হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্যালম। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে বক্সে বল হাতে লাগান ইউনাইটেডের অ্যারন ওয়ান বিসাকা। পেনাল্টি পায় কভেন্ট্রি। গোল করে দলকে সমতায় ফেরান হাজি। অতিরিক্ত সময়ের শেষ লগ্নে গোল করে এগিয়ে গিয়েছিল কভেন্ট্রি। কিন্তু অফসাইডের জন্য গোলটি বাতিল হয়। খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম শটে গোল মিস করেন ক্যাসেমিরো। দ্বিতীয় ও তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হয় কভেন্ট্রি। পেনাল্টি শ্যুটআউটে ৪-২ ব্যবধানে জিতে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।

About Post Author