Home » তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

সময় কলকাতা ডেস্ক, ২৩ এপ্রিলঃ  তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। তীব্র গরমে কার্যত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় সপ্তাহভর তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সব জেলাতেই গরমের দাপট থাকবে। বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। তবে, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আরও পড়ুন  বাড়ছে রাজ্যের তাপমাত্রা, তীব্র দাবদাহের মধ্যে নিজেকে সুস্থ থাকতে খাবারের তালিকায় যোগ করুন পুদিনার রায়তা

পূর্বাভাস বলছে, মঙ্গলবার সকাল থেকে গরমের দাপট বেড়েই চলেছে। ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি। ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এপ্রিল মাসে ধীরে ধীরে গরম বাড়বে দেশজুড়ে। ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৮৬ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চারদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপপ্রহারে পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি গরম বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মঙ্গলবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

#latestbengalinews

#weatherreport

About Post Author