সময় কলকাতা ডেস্ক, ২২ এপ্রিলঃ সবজির মধ্যে লাউ খুবই পরিচিত। লাউ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। লাউ ডাল হোক কিংবা ঘণ্ট হোক— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে লাউ। এবার লাউয়ের স্বাদ একটু অন্যরকম ভাবে চেটেপুটে নিতে বানিয়ে ফেলুন লাউয়ের ভর্তা। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে লাউয়ের ভর্তা। বাড়ির বড়ো থেকে ছোট, একেবারে সবাই চেটেপুটে খাবে লাউয়ের ভর্তা। লাউয়ের ভর্তা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
লাউ: ২টি
পেঁয়াজ: ২টি
আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ
টমেটো: ৩টি
কাঁচা লঙ্কা: ২-৩টি
জিরে গুঁড়ো: ১ চা চামচ
ধনেপাতা: ২ টেবিল চামচ
হলুদ: ১ চা চামচ
গরম মশলা: ১ চা চামচ
নুন: স্বাদ মতো
সর্ষের তেল: ২ টেবিল চামচ

প্রণালী
প্রথমেই লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে একটি পাত্রে রেখে দিন। টমেটো, লঙ্কা আর পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিন। এরপর লাউয়ের সব টুকরো একেবারে মিহি করে ঘষে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিন। একটু নেড়েচেড়ে পেঁয়াজ, আদা-রসুন বাটা দিয়ে দিন। পেঁয়াজ ভাল ভাবে ভাজা হয়ে গেলে টমেটো কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে বাকি মশলাও দিয়ে দিন। ভাল করে মশলা কষানো হয়ে গেলে শেষে কড়াইয়ে লাউ দিন। মিনিট পাঁচেক ভাল ভাবে নাড়াচাড়া করুন। ব্যস তৈরি লোভনীয় লাউয়ের ভর্তা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি