সময় কলকাতা ডেস্ক,৪ মে : নার্সের ৭৬০-বছরের জেল ! শুনলে অবাক লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব যে ৭৬০ বছরের কারাদন্ডের নির্দেশ দেওয়া হল ১৭ জন রোগীকে হত্যার দায়ে অভিযুক্ত নার্সকে । মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ৪১ বছর বয়সী নার্স হেদার প্রেসডি তিনটি হত্যার এবং ১৯টি হত্যার চেষ্টার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ তো দেওয়াই হয়েছে, পাশাপাশি আলাদা আলাদা করে যোগ করলে তাঁর কারাদণ্ডের মেয়াদ দাঁড়ায় ৭৬০ বছর।
যে নার্স তাঁর হত্যার চেষ্টায় তিন বছরেরও বেশি সময় ধরে বেশ কয়েকজন রোগীকে ইনসুলিনের প্রাণঘাতী ডোজ দিয়েছিলেন তাকে শনিবার সর্বোচ্চ ৭৬০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।তিনি ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে পাঁচটি স্বাস্থ্যসংক্রান্ত ক্ষেত্রে কমপক্ষে ১৭ জন রোগীর মৃত্যুর জন্য দায়ী ছিলেন, আদালতকে এমনটাই বলা হয়েছিল।

প্রেসডির বিরুদ্ধে বাইশ জন রোগীকে অত্যধিক পরিমাণে ইনসুলিন দেওয়ার অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে সবাই আবার ডায়াবেটিক ছিলেন না। বেশির ভাগ রোগী ডোজ গ্রহণের পরেই বা কিছুক্ষণ পরে মারা যায়। তার শিকারদের বয়স ৪৩ থেকে ১০৪বছর।

চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে এর ব্যাখ্যা এরকমই,একটি ইনসুলিন ওভারডোজ থেকে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, আপনার হার্টবিট আচমকাই বেড়ে যেতে পারে এবং এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। নাইট শিফটে অধিকাংশ ক্ষেত্রে কম কর্মীদের উপস্থিতি থাকার সময় প্রেসডি তাঁর হত্যালীলা চালান যার ব্যাখ্যা একমাত্র তাঁর মানসিক বিকার দিয়ে করা যেতে পারে। তবে স্বাস্থ্যকর্মীদের মধ্যে এরকম মানসিক বিকার এবং হত্যার উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন কিছু নয়। চার্লেস কুলেনের বিরুদ্ধে রয়েছে ২৯ টি হত্যার অভিযোগ বা উইলিয়াম ডেভিসের মত নার্স চারজন রোগীকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নার্সের ৭৬০-বছরের জেল সংক্রান্ত রায়ের চেয়ে তাঁর বিরুদ্ধে প্রমাণিত হত্যার অভিযোগগুলি অনেক বেশি হাড়হিমকরা এবং পীড়াদায়ক।।
আরও পড়ুন কেনিয়ার কুখ্যাত খুনী চেমিরমির মার্কিন জেলে খুন


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক