সময় কলকাতা ডেস্ক, ১৬ মেঃ চতুর্থ দফার ভোট মিটতেই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর এলাকায়। বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন গোয়ালঘর থেকে বিজেপির ওই বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অভিজিৎ রায়। তিনি এবারের লোকসভা ভোটে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন বলেই জানা গিয়েছে। সবমিলিয়ে সকাল থেকে উত্তপ্ত মন্তেশ্বর এলাকা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের মন্তেশ্বরে জামনা পঞ্চায়েতের শেলিয়া গ্রামের ১৬৮ নম্বর বিজেপি বুথ সভাপতি তিনি। এদিন সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পারিবারিক বিবাদের জেরেই এই মৃত্যু হয়েছে বলেই সূত্রের খবর। যদিও বিজেপির অভিযোগ, তাঁদের বুথ এজেন্টকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যেই মন্তেশ্বর থানার সামনে বিক্ষোভ শুরু করেছে বিজেপি।
আরও পড়ুন রাজস্থানের টানা চতুর্থ হার, পাঞ্জাব জেতায় মুম্বাই সবার নিচে
উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিনও উত্তপ্ত হয়েছিল মন্তেশ্বরের তুল্লা গ্রাম। মন্তেশ্বর ব্লকে দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু হয় গ্রামবাসীদের। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক তৃণমূল কর্মী। এমনকী, দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের মধ্যে একজন আহত হয়েছিলেন। এক তৃণমূলকর্মীও আহত হয়েছিলেন। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ঠ জেলা শাসকের থেকে ২ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দিলীপ ঘোষ অভিযোগ করেন, বিজেপি-র এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়া হয়েছিল। সেই খবর পেয়েই তিনি বুথে আসতেই চলতে থাকে ইটবৃষ্টি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিলীপ ঘোষের উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। এরপর দিলীপের নিরাপত্তারক্ষীরা লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান।অভিযোগ, সেই লাঠির আঘাতে এক তৃণমূল কর্মীর নাক ফেটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো নাকাল হতে হয় পুলিশকে। দিলীপ ঘোষের গাড়ি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন বিজেপি কর্মীরা।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র