সময় কলকাতা ডেস্ক, ২২ মেঃ চিংড়ি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে সবসময় ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন বাগদা চিংড়ির পোলাও। পোলাও মানেই যে চিকেন অথবা মটন, তা নয়। সেই দস্তর ভেঙ্গে এবার পাতে পড়ুক রেস্তোরাঁ স্টাইলে বাগদা চিংড়ির পোলাও। চিকেন চাপ কিংবা মটন কষার সঙ্গে একেবারে জমে যাবে বাগদা চিংড়ির পোলাও। বাগদা চিংড়ির পোলাও বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন Ebrahim Raisiঃ রাইসির শেষকৃত্যে যোগ দিতে হাজার হাজার শোকার্ত মানুষের ঢল ইরানের রাস্তায়
উপকরণ
বাগদা চিংড়ি-৫০০ গ্রাম
পেঁয়াজ-৬টি
তেজপাতা-৫টি
ক্ষীর-আধ কাপ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
জিরে-২ চা চামচ
বাসমতি চাল-১ কেজি
জায়ফল-আধখানা
কিশমিশ-আধ কাপ
লবঙ্গ-৫টি
দারচিনি-১ টুকরো
ছোট এলাচ-৮টি
গোলমরিচ-১ চা চামচ
নুন-স্বাদমতো
চিনি-পরিমাণ মতো
ঘি-১ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই চিংড়ির মধ্যে পরিমাণ মত নুন, হলুদ মাখিয়ে হালকা করে হালকা ভেজে নিন। এরপর চাল সেদ্ধ করার সময়ে জিরে, গোলমরিচ, জায়ফল, লবঙ্গ, এলাচ অল্প পরিমাণে হাঁড়িতে দিয়ে দিন। মনে রাখতে হবে যে চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেলেই ছেঁকে তুলে রাখতে হবে। এবার বাকি মশলা শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিন। এবার কড়াইয়ে ঘি গরম করে কিশমিশ ভেজে তুলে রাখুন। ওই গরম ঘি-এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নিন। এবার তার মধ্যে নুন, চিনি, খোয়া ক্ষীর,ভাজা মশলা দিন। ভাল করে নেড়েচেড়ে মাছগুলি দিয়ে দিন। ওপরে ভাজা কিশমিশ এবং অল্প বেরেস্তা দিয়ে দিন। এরপর হাঁড়ির মুখ চাপা দিয়ে ৩০ মিনিট দমে বসান। ৩০ মিনিট হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন বাগদা চিংড়ির পোলাও।
# বাগদাচিংড়িরপোলাও
#bagdashrimppolao


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি