সময় কলকাতা ডেস্ক, ৩১ মেঃ বৃষ্টি মানেই খিচুরি। বর্ষার দিনে খিচুরি হবে না, তা আবার হয় নাকি। বৃষ্টির সময় খিচুড়ি খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। খিচুড়ি মানেই কি তার মধ্যে শুধু সবজি থাকবে? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাংসের ভুনা খিচুড়ি। খিচুড়ির স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মাংসের ভুনা খিচুড়ি। মাংস এবং মুগ ডালের মেলবন্ধনে তৈরি মাংসের ভুনা খিচুড়ি বৃষ্টির দিনে একেবারে জমে যাবে। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে মাংসের ভুনা খিচুড়ি। মাংসের ভুনা খিচুড়ি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন Bhangar: শেষ দফার ভোটের আগেই ফের উত্তপ্ত ভাঙড়, বোমাবাজিতে জখম শিশু-সহ ৭ জন
উপকরণ
মুরগির মাংসের কিমা-২৫০ গ্রাম
চাল-৩ কাপ
মুসর ডাল-দেড় কাপ
জিরেগুঁড়ো-দেড় চা চামচ
হলুদগুঁড়ো-১ টেবিল চামচ
ধনেগুঁড়ো ১ চা চামচ
পিয়াজ কুচি-৩ টেবিল চামচ
আদা বাটা-১ টেবিল চামচ
রসুন বাটা-১ টেবিল চামচলবঙ্গ১০টি
দারচিনি-২ টুকরো
এলাচ-৫ টি
তেজপাতা-১ টি
নুন-স্বাদমত
গোটা জিরে-হাফ চা চামচ
কাঁচা লঙ্কা- আন্দাজ মত

রন্ধন প্রণালী
প্রথমেই কড়াই গরম করে অল্প আঁচে মুগ ডাল ভেজে নিন। মুগ ডালের রং বাদামি হয়ে এলে নামিয়ে চালের সঙ্গে ধুয়ে জল ঝরাতে দিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও গরম মশলা ভেজে নিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে তাতে অল্প জল দিয়ে আদা ও রসুন বাটা দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সব রকম গুঁড়ো মশলা ও নুন দিয়ে দিন। এবার মশলা কষানো থেকে তেল ছেড়ে এলে হাড় মাংসের টুকরো দিয়ে ভাল করে কষিয়ে নিন। মিনিট কুড়ি ঢাকা দিয়ে অপেক্ষা করুন। কিছুক্ষণ পর ঢাকা খুলে চাল ও ডালের মিশ্রণটি মশলায় দিয়ে আরও দশ মিনিট মত ভেজে নিন। এর মধ্যে দিয়ে দিন চেরা কাঁচালঙ্কা। ভাজা হয়ে এলে তাতে গরম জল ঢেলে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিন। এক কাপ চাল-ডালের মিশ্রণ হলে হলে দু’কাপ জল দিতে হবে। খানিক পরে ঢাকনা খুলে আরও এক বার নাড়াচাড়া করে ১০ মিনিটের জন্যে দমে বসান। ১০ মিনিট পর ঢাকনা খুলে ঘি ছড়িয়ে দিলেই তৈরি মাংসের ভুনা খিচুড়ি।
#Meatroastkhichuri
#মাংসেরভুনাখিচুড়ি


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি