Home » দিল্লির খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত অন্তত ৩

দিল্লির খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত অন্তত ৩

সময় কলকাতা ডেস্ক, ৮ জুনঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। দাউদাউ করে জ্বলে উঠল এক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা। শনিবার কাকভোরে ভয়াবহ আগুন লাগে দিল্লির খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায়। সাধারণত মুগ ডাল ভাজার জন্য ব্যবহৃত বার্নারগুলোতে ওই গ্যাস সরবরাহ করা হত। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা।

আরও পড়ুন  Optical Illusion: ৩৫ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

জানা গিয়েছে, এদিন ভোর প্রায় সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে উত্তর দিল্লির নরেলা অঞ্চলের একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায়। তখন সেখানে কাজ করছিলেন ৯ জন শ্রমিক। সেসময়ই দুর্ঘটনাটি ঘতে। এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়েই শ্যাম কৃপা ফুডস প্রাইভেট লিমিটেড নামে কারখানাটিতে পৌঁছয় দিল্লি পুলিশ। সেখান থেকে ৯ জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা ৩ জন কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের এখনও চিকিৎসা চলছে।

আরও পড়ুন  Narendra Modi Oath Ceremonyঃ জল্পনার অবসান! ঘোষিত হল তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথের দিনক্ষণ

জানা গিয়েছে, এখনও কারখানাটিতে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাইপ থেকে গ্যাস লিক করে আগুন লেগে থাকতে পারে। ইতিমধ্যেই এই ঘটনায় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন   India vs Kuwait: ৬০ হাজারের যুবভারতীতে হতশ্রী ফুটবল ভারতের, বিদায়ী ম্যাচে ড্র করেই মাঠ ছাড়তে হল সুনীলকে

About Post Author