Home » বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ও অবৈধভাবে ভারতে বসবাস সমস্যা বাড়াচ্ছে

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ও অবৈধভাবে ভারতে বসবাস সমস্যা বাড়াচ্ছে

দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ১০ জুন :নাম তার মতিউর রহমান। বাংলাদেশ থেকে এসেছিল বেশ কিছুদিন আগেই।করত দিনমজুরের কাজ।বিগত দিনে অবৈধভাবে বাংলাদেশ থেকে এসেছিল। মাটিয়াতে এসে দিন গুজরান করে চলছিল সে। রবিবার বিকেলে একইভাবে সে বাংলাদেশে ফিরে যাওয়ার পথে তারালি সীমান্তের বিএসএফের জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গতকাল রাত্রে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ (BSF)। পুলিশ তাকে গ্রেফতার করে, সোমবার সকালে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । তার বাড়ি বাংলাদেশের কক্সবাজারে। তবে অবৈধভাবে অনুপ্রবেশ  এবং বেশ কিছুদিন ভারতে বসবাস  করে বাংলাদেশে ফিরে যাওয়া ছাড়া  কোন পাচারচক্রের সঙ্গে যোগাযোগ  বা অন্য অপরাধের যোগসূত্র পায় নি সীমান্তরক্ষী বাহিনী। তথাপি বৈধতা ছাড়াই অনুপ্রবেশ ও ভারতে বসবাস  এখন জলভাত হয়ে গিয়েছে, সমস্যাও বাড়াচ্ছে। দীর্ঘদিন অবৈধভাবে ভারতে  বসবাসের পরে  মতিউরের ফিরে যাওয়া সেকথা প্রমাণ করে, তুলে দেয় প্রশ্নচিহ্ন।

একদিন আগেই দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত ৩২ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি খাজিবাগানে বিএসএফ জওয়ানরা নদিয়ার আন্তর্জাতিক সীমান্তে সোনা পাচারকারিদের কাছ থেকে ২০টি সোনার বিস্কুট এবং দুটি সোনার বার বাজেয়াপ্ত করেন। আটক করা সোনার ওজন ৪.৪৩ কিলোগ্রাম। বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৪ লক্ষ টাকা। মতিউর রহমান ১১২ নম্বর ব্যাটেলিয়নের কাছে ধরা পড়ে।  সম্প্রতি বিএসএফের হাতে তিন লক্ষাধিক বাংলাদেশি টাকা সহ পারাপারের সময়  পাকড়াও হয়েছিলেন জনৈক সিপিএম নেতা।

তবে  জানুয়ারি মাসে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত শফিকুল সানা  প্রায় ৩৩  লক্ষ টাকা মূল্যের ওনার বিস্কুট সমেত ধরা পড়ে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকরা মনে করছেন, কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে সামান্য অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে তাদের চোরাচালানের গতিবিধি বাড়িয়ে চলেছে। অন্যদিকে মতিউর রহমানের মত এক শ্রেণীর মানুষ আর্থিক অসহায়তার কারণে  নিজেদের দিন গুজরান করার জন্য বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ছেন। আর্থিক অসহায়তার  কারণে সীমান্তে অপরাধ বাড়ছে , বাড়ছে অনুপ্রবেশ। প্রশ্ন উঠতেই পারে, মতিউর রহমানের মত মানুষ  বাংলাদেশে ফেরার সময় ধরা পড়ল কিন্তু অনুপ্রবেশের সময় বা দীর্ঘদিন ভারতে বসবাসের সময় অসুবিধায় পড়েনি। এরকম চিত্র ভুরিভুরি। বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে  বসবাস  বা অন্যায়, অপরাধের সঙ্গে  জড়িয়ে পড়ার  চিত্র খুব কম নয়।।

About Post Author