Home » আপেক্ষিক আর্দ্রতা ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে কলকাতায়, সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আপেক্ষিক আর্দ্রতা ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে কলকাতায়, সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক: ১৪ জুনঃ ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। আপেক্ষিক আর্দ্রতা ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে কলকাতায়। বৃহস্পতিবার শহরের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হলেও তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গে বিকেলের পর বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে কলকাতায়। তবে রাজ্যের পশ্চিমের ৩ জেলায় আজও তাপপ্রবাহের সতর্কতা। ১৫ তারিখের পর আপাতত রাজ্যে কোথাও তাপপ্রবাহ নেই। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় ধীরে ধীরে তাপমাত্রা বদলাতে থাকবে। বিকেলের পর তৈরি হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি। শনিবার বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। ইতিমধ্যে এদিকে, বিপদ সীমার ওপর দিয়ে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিকে জেলা।  

আরও পড়ুন    Optical Illusion: তীক্ষ্ণ দৃষ্টিশক্তি প্রয়োগ করে ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

পূর্বাভাস বলছে, সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরম বজায় থাকবে। শুক্রবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬। ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৯ থেকে ৪৪ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে শুক্রবার ভ্যাপসা গরম থাকবে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। তবে, শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে বেশ কয়েক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়।

#আপেক্ষিকআর্দ্রতা

#Weatherreport

#Weatherupdate

#Latestbengalinews

About Post Author