Home » PM Modi in G7 Meeting: ‘বন্ধু’ মেলোনির আমন্ত্রণে G7 সামিটে যোগ দিতে ইতালি পৌঁছলেন মোদি, একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

PM Modi in G7 Meeting: ‘বন্ধু’ মেলোনির আমন্ত্রণে G7 সামিটে যোগ দিতে ইতালি পৌঁছলেন মোদি, একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক: ১৪ জুনঃ  তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে নরেন্দ্র মোদি। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে জি৭ বৈঠকে যোগ দিতে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ইতালির  আপুলিয়ায় অবতরণ করে মোদির বিমান। এই আপুলিয়ার একটি রিসর্টেই বসেছে জি৭ বৈঠকের আসর। শুক্রবার প্রথমে কৃত্রিম মেধা, শক্তি, আফ্রিকা, ভূমধ্যসাগর সংক্রান্ত একটি আলোচনায় যোগ দেবেন মোদি। আয়োজক দেশ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা মোদির। এই আলোচনা সভায় যোগ দেওয়ার কথা পোপ ফ্রান্সিসের। আলোচনা সভার পরে পোপের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন মোদি।            

সূত্রের খবর, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও পার্শ্ববৈঠক করবেন মোদি। মোদির সঙ্গে জি৭ গোষ্ঠীভুক্ত প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানেরই আলাদা বৈঠক হতে পারে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এই তালিকায় নেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৈঠকে আলাদা গুরুত্ব পেতে পারে ইজ়রায়েল-হামাস সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। 

আরও পড়ুন  Lionel Messi vs Kylian Mbappe: ইউরো ও কোপা আমেরিকা শুরুর এক সপ্তাহ আগে বাকযুদ্ধে মেসি ও এমবাপ্পে

বিশ্বের শিল্পোন্নত দেশগুলির একটি সংগঠন জি৭, যার সদস্যরা প্রতি বছর মিলিত হয় বিশ্বায়িত অর্থনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা প্রভৃতি নিয়ে আলোচনায়। জি৭ এর সদস্যরা হল – মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, কানাডা এবং জাপান। বিদেশ দফতরের সচিব বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, G-৭-এর সদস্য নয় এমন দেশ হিসেবে ভারতকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই নিয়ে ভারত ১১বার অংশগ্রহণ করতে চলেছে জি৭ সম্মেলনে। প্রধানমন্ত্রী মোদি গত চার বছর ধরে টানা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। এইবার তাঁর পঞ্চম অংশগ্রহণ হবে।এদিকে ইটালির পাশাপাশি সুইজারল্যান্ডেও যেতে পারেন মোদি। ১৫ ও ১৬ জুন সেখানে ‘সামিট অফ পিস ইন ইউক্রেন’ হওয়ার কথা। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কেননা রাশিয়ার তরফে ভারতকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি।

#ইতালিপ্রধানমন্ত্রীজর্জিয়ামেলোনি, 

#পোপফ্রান্সিস, 

#প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদি,

#পোপফ্রান্সিস,

#Latestbengalinews,

#আমেরিকারপ্রেসিডেন্টজোবাইডেন,

#ব্রিটেনেরপ্রধানমন্ত্রীঋষিসুনক,

#BritishPrimeMinisterRishiSunak

 

About Post Author