Home » UEFA Euro 2024: আর্মান্দো সাদিকুর দেশের বিরুদ্ধে কষ্টার্জিত জয় ইতালির

UEFA Euro 2024: আর্মান্দো সাদিকুর দেশের বিরুদ্ধে কষ্টার্জিত জয় ইতালির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জুনঃ ইউরো কাপের ইতিহাসে একটি মাত্র গোল করেছে আলবেনিয়া। সেটা ২০১৬ সালে। গোলদাতা মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে গত মরশুমে খেলা আর্মান্দো সাদিকু। সেই দল যে এই কীর্তি গড়বে বিশ্বাস করতে পারছিলেন না মাঠে উপস্থিত কেউই। খেলা শুরুর মাত্র ২২ সেকেন্ডের মধ্যে গোল করে এগিয়ে গিয়েছিল রোসোনেরিরা। তা সত্বেও জিতে মাঠ ছাড়তে পারল না। ইতালির বিরুদ্ধে হেরে গেল ১-২ গোলে।

আরও পড়ুনঃ  Optical Illusion: কঠিন ধাঁধা, ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

আরও পড়ুনঃ T20 World Cup 2024 : কিউয়ি বিদায়, পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে আফগানিস্তান

ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল আলেবেনিয়া। দলের হয়ে ২২ সেকেন্ডে গোল করেন নেদিম বাজরামি। ইউরো কাপের ইতিহাসে যা দ্রুততম। বিষয়টা তখনও হজম করতে পারেনি স্টেডিয়ামে উপস্থিত ইতালি সমর্থকরা। যদিও গোলের ক্ষেত্রে দোষ ছিল আজুরিদেরই। থ্রো থেকে বল ধরে নিজের দলের গোলরক্ষককে পাস দিয়েছিলেন ফেডেরিকো ডিমার্কো। পিছনে যে বাজরামি বলকে তাড়া করছিলেন তা তিনি লক্ষ্য করেননি। সেই বল গোলরক্ষক ডোনারুম্মার হাতে যাওয়ার আগেই ধরে নেন আলবানিয়ার ফরোয়ার্ড। দুরন্ত শটে সেই বল তিনি জালে জড়িয়ে দেন। পরের মিনিটেই সমতায় ফিরতে পারত ইতালি। কিন্তু বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি লোরেঞ্জো পেলেগ্রিনি। তবে গোলশোধের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গতবারের ইউরো জয়ীদের। খেলার ১১ মিনিটে সেই ডিমার্কোর ক্রস থেকে হেডে গোল করেন বাস্তোনি।

আরও পড়ুনঃ UEFA Euro 2024: স্পেনের তরুণ ব্রিগেডের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ ক্রোয়েশিয়ার

সমতা ফেরানোর পর এগিয়ে যাওয়ার চেষ্টা চালাতে থাকে ইতালি। ফলও মেলে। খেলার ১৬ মিনিটে বিপক্ষের বক্সের বাইরে থেকে বল পেয়ে জোরালো শটে গোল করেন বারেল্লা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর অনেক সুযোগ পেয়েছিল ইতালি। কিন্তু প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। তার মধ্যে খেলার ৩৫ মিনিটে ডেভিড ফ্রাত্তেসির শট বারে লাগে। দ্বিতীয়ার্ধেও লড়াই করছিল আলবেনিয়া। বিশেষ করে তাদের রক্ষণভাগের ফুটবলাররা। কিয়েসা, বারেল্লাদের বারবার রুখে দেন। প্রতি আক্রমণে দু’-একটি সুযোগও তৈরি করেছিল আর্মান্দো সাদিকুর দেশ। কিন্তু ততক্ষণে নিজেদের দূর্গ অটুট করে ফেলেছে লুসিয়ানো স্পালেত্তির ছেলেরা। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে তারা।

 

About Post Author