Home » T20 World Cup 2024 : কিউয়ি বিদায়, পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে আফগানিস্তান

T20 World Cup 2024 : কিউয়ি বিদায়, পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ জুনঃ আশঙ্কাই সত্যি হল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল নিউজিল্যান্ড। শুক্রবার পাপুয়া নিউগিনিকে আফগানিস্তান হারিয়ে দেওয়ায় ব্ল্যাকক্যাপদের বিদায় নিশ্চিত হয়ে গেল। সেই সঙ্গে সি গ্রুপ থেকে জয়ের হ্যাটট্রিক করে সুপার আটে পৌঁছে গেল আফগানিস্তান। ক্রিকেটের বাইশ গজে নবাগত পাপুয়া নিউগিনির বিরুদ্ধে রশিদরা জিতলেন ৭ উইকেটে।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ৯৫ রানে অল আউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। দলের হয়ে সর্বাধিক রান করেন কিপলিন দরিগা। ৩২ বলে ২৬ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রানটি আসে আলেই নাউয়ের ব্যাট থেকে। ১৯ বলে ১৩ রান করেন তিনি। ১৮ বলে ১১ রান করেন টনি উরা। এই তিনজনই দুই অঙ্কের রান করেন। বাকিরা সকলেই আয়ারাম গয়ারামের দলে। আফগানদের হয়ে ৩ উইকেট নিলেন ফজলহক ফারুকি।  নবীন উল হক পেলেন ২ উইকেট। মোট চারটি রান আউট হয়।

আরও পড়ুনঃ Lionel Messi vs Kylian Mbappe: ইউরো ও কোপা আমেরিকা শুরুর এক সপ্তাহ আগে বাকযুদ্ধে মেসি ও এমবাপ্পে

আরও পড়ুনঃ T20 World Cup: রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিং, নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে উইন্ডিজ ব্রিগেড

আরও পড়ুনঃ Optical Illusion: তীক্ষ্ণ দৃষ্টিশক্তি প্রয়োগ করে ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

৯৬ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি আফগানিস্তানের। রানের খাতা না খুলেই ফেরেন ওপেনার ইব্রাহিম জার্দান। রহমানুল্লাহ গুরবাজ শুরুটা ভাল করলেও বড় রান করতে পারলেন না। ৭ বলে ১১ রানে ফিরলেন নাইট তারকা। ২২ রানে ২ উইকেট থেকে দলকে জয়ের রাস্তায় নিয়ে গেলেন গুলবাদিন নঈব। ৪ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে করলেন ৩৬ বলে ৪৯ রান। নঈব দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাঁকে সঙ্গ দিলেন আজমাতুল্লাহ ওমরজাই ও মহম্মদ নবি। প্রথম জন ১৮ বলে ১৩ রান করেন। তিনি ফিরলেও দ্বিতীয় জন শেষ অবধি অপরাজিত ছিলেন ২৩ বলে ১৬ রান করে।

About Post Author