Home » Copa America 2024: কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করল গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কারা সুযোগ পেলেন দলে?

Copa America 2024: কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করল গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কারা সুযোগ পেলেন দলে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জুনঃ ইউরো কাপের আবহের মধ্যে শুরু হতে চলেছে কোপা আমেরিকা ২০২৪। যেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ের মত দলগুলি খেলবে দক্ষিণ আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করতে। এ বার প্রতিযোগিতার আয়োজক দেশ আমেরিকা। যেখানে আবার চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। আগামী ২০ জুন থেকে কোপা আমেরিকা শুরু হবে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। সেই প্রতিযোগিতার দল ঘোষণআ করল গত বারের বিজয়ী দল আর্জেন্টিনা। ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ UEFA Euro 2024: হাঙ্গেরির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় সুইজারল্যান্ডের

আরও পড়ুনঃ UEFA Euro 2024: আর্মান্দো সাদিকুর দেশের বিরুদ্ধে কষ্টার্জিত জয় ইতালির

আরও পড়ুনঃ UEFA Euro 2024: স্পেনের তরুণ ব্রিগেডের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ ক্রোয়েশিয়ার

গত বার কোপা আমেরিকার সেরা হয়েছিল মেসির আর্জেন্টিনা। দেশের হয়ে প্রথম বড় ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন এলএমটেন। তারপরে ফাইনালিসিমা ও ২০২১ সালে কাতারে আয়োজিত বিশ্বকাপ ফুটবলেও চ্যাম্পিয়ান হয় আর্জেন্টিনা। তবে ফুটবলে মেসির দেশের সাফল্য শুরু হয়েছিল কোপা আমেরিকা থেকেই। এ বারও প্রতিযোগিতা জয়ের অন্যতম দাবিদার তাঁরা। ইতিমধ্যে প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস চূড়ান্ত হয়ে গিয়েছে। এ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। তাদের সঙ্গে  গ্রুপে রয়েছে পেরু, চিলি ও কানাডা । আগামী ২০ জুন যা ভারতীয় সময় ২১ জুন ভোরে আর্জেন্টিনা ও কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। আগামী ২৬ জুন চিলি ও ৩০ জুন পেরুর বিরুদ্ধে খেলবেন মেসি, দি মারিয়ারা।শুক্রবার রাতে প্রস্তুতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। গুয়াতেমালার বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে লিওনেও স্কালোনির দল। ম্যাচের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ।

 আরও পড়ুনঃ Optical Illusion: চোখের ধাঁধার সমাধান, মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা দলঃ

গোলরক্ষকঃ এমিলিয়ানো মার্তিনেস, ফ্রাঙ্কো আরমানি ও জোরোনিমো রুইলি

ডিফেন্ডারঃ গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, কুটি রোমেরো, জার্মান পেজ়েল্লা, লুকাস কুয়ের্তা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো

মিডফিল্ডারঃ গুইডো রদ্রিগেস, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রড্রিগো ডি পল, এক্সেকুয়েল প্যালাসিয়স, এঞ্জো ফের্নান্দেস, গিওভানি লো সেলসো

স্ট্রাইকারঃ লিওনেল মেসি (অধিনায়ক), অ্যাঞ্জেল দি মারিয়া, ভ্যালেন্টিন কার্বোনি, আলেহান্দ্রো গারনাচো, নিকো গঞ্জালেস, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেজ

About Post Author