Home » Sealdah Kanchanjunga Express Accident ঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের

Sealdah Kanchanjunga Express Accident ঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের

সময় কলকাতা ডেস্ক: ১৬ জুনঃ শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা! মর্মান্তিক এই দুর্ঘটনায় একাধিক কামরা লাইনচ্যুত হওয়ার পরে রেল সূত্রেই হতাহতের খবর নিশ্চিতভাবে জানানো হয়েছে। এখনও পর্যন্ত মালগাড়ির চালক, সহ-চালক, কাঞ্চনজঙ্ঘার গার্ড-সহ ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। দুর্ঘটনায় ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। আহত এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন    মৃত অন্তত ৫,কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে, দেওয়া হল হেল্পলাইন নাম্বার

এদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রমশ বাড়ছে আহতদের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক-সহ অন্যান্য কর্মীদের বাতিল ছুটি। দুর্ঘটনার পরই উচ্চপর্যায়ের বৈঠকে করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সিগন্যালিং ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল সূত্রে জানানো হয়েছে, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ধীর ছিল। পিছন থেকে এসে ধাক্কা মেরেছে মালগাড়িটি। প্রাথমিক তদন্তে অনুমান সিগন্যালিংয়ের সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে।

মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়। জানা গিয়েছে, যে কামরাটি দুমড়ে গিয়েছে, সেটি অসংরক্ষিত কামরা ছিল। তাই স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের ভিড় ছিল তাতে। সেখান থেকে এখনও পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে রয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভিতরে কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখছে। গ্যাসকাটার থাকলেও আপাতত তা ব্যবহার করা হচ্ছে না। দড়ি বেঁধে দুর্ঘটনাগ্রস্ত কামরা সরানোর বন্দোবস্ত করা হচ্ছে।

#SealdahKanchanjungaExpressAccident

#Latestbengalinews

About Post Author