Home » Hajj Pilgrims Die: ৫২ ডিগ্রি ছাড়াল তাপমাত্রার পারদ, তীব্র তাপপ্রবাহে মক্কায় হজে গিয়ে মৃত ৫০০-র বেশি তীর্থযাত্রী

Hajj Pilgrims Die: ৫২ ডিগ্রি ছাড়াল তাপমাত্রার পারদ, তীব্র তাপপ্রবাহে মক্কায় হজে গিয়ে মৃত ৫০০-র বেশি তীর্থযাত্রী

সময় কলকাতা ডেস্ক: ১৯ জুনঃ তীব্র তাপপ্রবাহে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সৌদি আরব। প্রায় ৫২ ডিগ্রির গরমে হজ যাত্রায় গিয়ে ৫৫০ হজযাত্রীর মৃত্যু হয়েছে! মৃতদের মধ্যে ৩২৩ জন মিশরের নাগরিক। জর্ডনের অন্তত ৬০ জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৫৭৭ হজযাত্রীর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। তবে, কূটনীতিক জানিয়েছেন, স্থানীয় আল মুয়াইজেম হাসপাতালের মর্গ থেকে ৫৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে শুরু করেছে। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েক হাজার মানুষ। 

আরও পড়ুন    Hollong Bungalow Fire: শর্ট সার্কিট থেকে আগুন! পুড়ে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বনবাংলো

প্রায় ২০০০ জন তীর্থযাত্রীর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, এ বছর মক্কায় হজ করতে আনুমানিক ১৮ লক্ষ হজযাত্রী এসেছেন। যার মধ্যে ১৬ লক্ষই হলেন বিদেশি। অনেকে আবার অর্থের অভাবে সরকারি ভিসা ছাড়াই আসেন। ফলে তাঁদের জন্য সৌদি সরকারের এসি সুবিধা থাকে না। যদিও সৌদি প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার, অতিরিক্ত জলপান, সোজা রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও হজযাত্রীদের অনেক রীতিনীতি মানতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এখনও বেশ কিছু মৃত মিশরীয়দের খোঁজ চলছে। মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু মানুষের খবর মিলেছে। তবে সংখ্যায় কত, সে ব্যাপারে নিশ্চিত নয় সরকার। 

প্রসঙ্গত, সৌদির জাতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ চত্বরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে ওইদিন ২ হাজারের বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর যুদ্ধকালীন তৎপরতায় তাঁদেরকে উদ্ধার করে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এর আগে গত বছর বিভিন্ন দেশ থেকে মক্কায় হজ করতে আসা অন্তত ২৪০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। এবার তা আরও ভয়াবহ আকার নিল।

#সৌদিআরব 

#তীব্রতাপপ্রবাহ

#Latestbengalinews

#মক্কায়হজেগিয়েমৃত৫০০-রবেশিতীর্থযাত্রী

#550 pilgrim diedinMecca

# HajjPilgrimsDie

About Post Author