Home » রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ইডির হানা, জারি তল্লাশি

রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ইডির হানা, জারি তল্লাশি

সময় কলকাতা ডেস্ক: ২১ জুনঃ ভোট মিটতেই ফের তৎপর ইডি। এবার রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ইডির হানা। শুক্রবার কাকভোর থেকেই রানিগঞ্জ শিশু বাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের বিশেষ অভিযান। উত্তরপ্রদেশের একটি বেনিয়মের ঘটনায় এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রের খবর। এদিন ভোর পাঁচটা নাগাদ দুটি গাড়ি করে সেন্ট্রাল ফোর্স নিয়ে শিল্পপতির বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। পুরো বাড়িটি ঘিরে রেখে সকাল থেকেই শুরু হয় তল্লাশি অভিযান।

আরও পড়ুন   International Yoga Day 2024: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, ডাল লেকের তীরে যোগাসন প্রধানমন্ত্রী মোদির, সামিল নেতা-মন্ত্রীরাও

জানা গিয়েছে, রাজ্যে এবং রাজ্যের বাইরেও শিল্পপতি চণ্ডী কেডিয়ার একাধিক লোহার ফ্যাক্টরি রয়েছে। উত্তরপ্রদেশের লখনউতেও রয়েছে ব্যবসা। সম্প্রতি উত্তরপ্রদেশের একটি বেনিয়মে তাঁর নাম জড়িয়েছে। সেই সূত্রেই এই অভিযান। তবে কী কারণে শিল্পপতির বাড়িতে তল্লাশি চলছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন   Optical Illusion: সিংহভাগ পাঠক এই ধাঁধার সমাধান করতে পারেননি, আপনি পারবেন ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে ?

অন্যদিকে, কয়লাপাচার কাণ্ডে ইসিএলের আধিকারিক নরেশ কুমার সাহা ও ঠিকাদার অশ্বিনী কুমার যাদবকে বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। দীর্ঘক্ষণ জেরা করার পরে তাঁদের কথায় বহু অসঙ্গতি ধরা পড়ে। এরপর এদিন রাতেই ইসিএলের এরিয়া ম্যানেজার-সহ দুজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। শুক্রবার সকালে কলকাতা থেকে বিশেষ গাড়িতে করে সিবিআইয়ের আধিকারিকরা তাঁদেরকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করে। সিবিআই দু’জনকেই ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। তবে, বিচারক চারদিনের সিবিআই হেফজতের নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৪ জুন।

আরও পড়ুন  Optical Illusion: তীক্ষ্ণ দৃষ্টিশক্তি প্রয়োগ করে ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

About Post Author