Home » চিতলের মুইঠ্যা তো অনেক খেয়েছেন, স্বাদ বদলাতে এবার বানিয়ে ফেলুন বোয়াল মাছের মুইঠ্যা

চিতলের মুইঠ্যা তো অনেক খেয়েছেন, স্বাদ বদলাতে এবার বানিয়ে ফেলুন বোয়াল মাছের মুইঠ্যা

সময় কলকাতা ডেস্ক, ২৫ জুনঃ ছুটির দিনে একটু ভালোমন্দ রান্না না হলে কি চলে? সপ্তাহে রোজ অফিস করার পর একটা দিন যদি ভালোমন্দ না খাওয়া হয় ছুটিটাই মাটি হয়ে যায়। তাই স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মাছের মুইঠ্যা। এবার চিন্তা করতে হবে না, চিতল মাছ ছাড়াই মুইঠ্যা বানাতে পারবেন এবার বোয়াল মাছ দিয়েই। বোয়াল মাছের মুইঠ্যা খেতে খুবই সুস্বাদু। আর সম্পূর্ণ নতুন স্বাদের একটি পদ। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই বোয়াল মাছের মুইঠ্যা। বোয়াল মাছের মুইঠ্যা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  NEET UG- এর প্রশ্নফাঁস মামলায় এনটিএ-র চেয়ারম্যান প্রদীপকুমারের অপসারণের দাবিতে সরব কংগ্রেস

উপকরণ
বোয়াল মাছ : ৪ পিস
পেঁয়াজ কুচি : হাফ কাপ
টম্যাটো কুচি : হাফ কাপ
পেঁয়াজ বাটা : আধ কাপ
আদা বাটা : ১ চামচ
লঙ্কা গুঁড়ো : আধ চামচ
কাঁচা লঙ্কা কুঁচি : ১ চা চামচ
জিরে গুঁড়ো : ১ টেবিল চামচ
ধনে গুঁড়ো : ১ চা চামচ
হলুদ গুঁড়ো : আধ চামচ
সরষের তেল : হাফ কাপ
নুন : পরিমাণমতো
চিনি : স্বাদ অনুযায়ী
ঘি : ১ টেবিল চামচ
গরম মশলা : অল্প পরিমাণ

রন্ধন প্রণালী

প্রথমে মাছগুলিকে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এর সাথে কয়েকটি আলু সেদ্ধ করে নিন। সেদ্ধ করা মাছগুলি থেকে ভালো করে কাটা গুলি বেছে নিন এর মধ্যে একে একে যোগ করুন নুন, সামান্য চিনি, আদা বাটা, সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার সব উপকরণগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট করে কেটে নিন। ওই কাটা অংশগুলি মুঠোর আকার দিতে পারেন। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে দিন। তেল গরম হয়ে এলেই ওর মধ্যে এই মুইঠ্যা গুলি ভালো করে ভেজে নিন।ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলিকে তুলে রাখুন এবং ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ বাটা, আদা বাটা, টম্যাটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সামান্য চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন কিছুক্ষণ। মসলার কষার পর রান্না থেকে তেল ছাড়লে ভেজে রাখা মুইঠ্যা গুলি এর মধ্যে দিয়ে দিন। এবার এগুলি একটু ফুটে এলেই উপর থেকে ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিন বোয়াল মাছের মুইঠ্যা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বোয়াল মাছের মুইঠ্যা।

#Latestbengalinews

#lotefishmuithya

About Post Author