সময় কলকাতা ডেস্ক, ২৬ জুনঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৩০ জুন পর্যন্ত। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে অনেকটা বেশি বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। তারপর শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ভালোই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। অর্থাৎ একটানা বৃষ্টির পূর্বাভাস থাকছে। যদিও এদিন সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। তবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস থাকায় শহর কলকাতায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তিনটি জেলায়।
আরও পড়ুন Mohun Bagan : জল্পনার অবসান ঘটিয়ে আপুইয়ার নাম ঘোষণা মোহনবাগানের, বিবৃতিতে অভিনবত্বের ছোঁয়া
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকাল থেকেই আকাশ রোদ। সকাল থেকেই চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা ও তার আশেপাশের এলাকায় বিকেলের পর থেকেই বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী মঙ্গলবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এদিকে, শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬. ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬. ৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৮ থেকে ৮৬ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতায়-সহ বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, উত্তরবঙ্গে আরও চার থেকে পাঁচ দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।
#Latestbengalinews
#Weatherreport


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!