সময় কলকাতা ডেস্ক, ২৭ জুন : UEFA EURO 2024 দেখতে দেখতে ইউরোর গ্ৰুপ পর্বের খেলা শেষ। এবার শুরু নক আউট পর্ব বা রাউন্ড অফ সিক্সটিনের খেলা। প্রতিযোগিতায় আর ১৫ টি ম্যাচ বাকি রয়েছে। ফাইনাল হবে ভারতীয় সময় ১৫ জুলাই। রবিবার যাদের ছুটির দিন তাঁরা দুপুরে ঘুমিয়ে রাত জেগে খেলা উপভোগ করতে পারবেন। ইউরো ফাইনাল খেলা ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় শুরু হবে, ক্যালেন্ডারে তখন অবশ্য সোমবার। উল্লেখ্য, বেশ কয়েকটি অঘটন ঘটেছে গ্ৰুপ পর্বের খেলায়। যেমন, লুকা মদরিচের দল ক্রোয়েশিয়া বিদায় নিয়েছে।আবার সবাইকে চমকে দিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেছে জর্জিয়া। দেখে নেওয়া যাক নকআউট পর্বে কে কার বিরুদ্ধে ইউরো জয়ের লক্ষ্যে নামছে।
লাস্ট সিক্সটিন বা রাউন্ড অফ সিক্সটিনের তালিকা : ( ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম )
২৯ জুন শনিবার
১: সুইজারল্যান্ড বনাম ইতালি: (অলিম্পিয়াস্ট্যাডিয়ন, বার্লিন)
রাত ৯-৩০
রবিবার ৩০ জুন
২: জার্মানি বনাম ডেনমার্ক: রাত (ওয়েস্টফালেনস্টাডিয়ন, ডর্টমুন্ড) রাত ১২ -৩০
রবিবার, ৩০জুন
৩: ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া: ৯-৩০, (Arena AufSchalke, Gelsenkirchen)
সোমবার ১ জুলাই
৪: স্পেন বনাম জর্জিয়া: রাত ১২ -৩০ (RheinEnergieStadion, Cologne)
৫: ফ্রান্স বনাম বেলজিয়াম: ৯-৩০ (মেরকুর স্পিল-এরিনা, ডুসেলডর্ফ)
মঙ্গলবার ২ জুলাই
৬: পর্তুগাল বনাম স্লোভেনিয়া: রাত ১২-৩০ (ওয়াল্ডস্ট্যাডিয়ন, ফ্রাঙ্কফুর্ট)
৭: রোমানিয়া বনাম নেদারল্যান্ডস: (আলিয়াঞ্জ এরিনা, মিউনিখ) ৯-৩০
বুধবার ৩ জুলাই
৮: অস্ট্রিয়া বনাম তুরস্ক: রাত ১২-৩০ (রেড বুল এরিনা, লাইপজিগ)
কোয়ার্টার ফাইনাল
শুক্রবার, ৫ জুলাই
১: জার্মানি বা ডেনমার্ক বনাম স্পেন বা জর্জিয়া: ৯-৩০ (এমএইচপি এরিনা , স্টুটগার্ট )
৬ জুলাই শনিবার
২: পর্তুগাল বা স্লোভেনিয়া বনাম ফ্রান্স বা বেলজিয়াম: রাত ১২-৩০ (ভোক্সপার্কস্ট্যাডিয়ন, হামবুর্গ)
৩: ইংল্যান্ড বা স্লোভাকিয়া বনাম সুইজারল্যান্ড বা ইতালি: ৯-৩০ (মেরকুর স্পিল-এরিনা, ডুসেলডর্ফ)
৭ জুলাই রবিবার
৪: রোমানিয়া বা নেদারল্যান্ড বনাম অস্ট্রিয়া বা তুরস্ক: রাত ১২-৩০ (অলিম্পিয়াস্ট্যাডিয়ন, বার্লিন)
সেমিফাইনাল
বুধবার , ১০ জুলাই রাত ১২-৩০
১: বিজয়ী কোয়ার্টার-ফাইনাল ১ বনাম বিজয়ী কোয়ার্টার-ফাইনাল ২: (আলিয়াঞ্জ এরিনা, মিউনিখ)
বৃহস্পতিবার ১১ জুলাই
রাত ১২-৩০
২: বিজয়ী কোয়ার্টার-ফাইনাল ৩ বনাম বিজয়ী কোয়ার্টার-ফাইনাল ৪: রাত ১২-৩০ (ওয়েস্টফালেনস্টাডিয়ন, ডর্টমুন্ড)
ফাইনাল
১৫ জুলাই সোমবার রাত ১২-৩০
(অলিম্পিয়াস্টাডিয়ান, বার্লিন )



More Stories
UEFA Euro Cup Final 2024 : ৫৮ বছরের প্রতীক্ষা দীর্ঘায়িত হল, ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের জন্য ইউরো কাপ জয়ের নজির গড়ল স্পেন
UEFA Euro Cup 2024 : ইউরো ফাইনালে মহারণ, তরুণ ব্রিগেডেই আশার আলো দেখছে স্পেন ও ইংল্যান্ড
UEFA Euro Cup 2024 : ইউরো কাপের ইতিহাসে ফ্রান্স ও স্পেন