সানী রায়, সময় কলকাতা, ২৮ জুন :জাল লটারির তদন্তে এবার সিআইডির হানা ধূপগুড়িতে ।ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে । ঘটনায় চাঞ্চল্য গোটা শহর জুড়ে। কিছুদিন আগেই শিলিগুড়িতে গ্রেফতার হয় তিন তৃণমূল নেতা। জমি কেলেঙ্কারিতে হয়েছিল ধরপাকড়ের মধ্যেই আচমকা ধূপগুড়িতে সিআইডির হানা সোরগোল ফেলেছে ।
ধূপগুড়িতে সিআইডি হানা জাল লটারির তদন্তে জাল টিকিট বিক্রির অভিযোগ উঠেছিল আগেই। তদন্তে নামে সিআইডি। জাল গুটিয়ে গ্রেফতার করা হয়েছে ৩ জন কে । ৪ সদস্যের সিআইডির টিম ধূপগুড়ি থানা পুলিশ কে নিয়ে খট্টিমারি এলাকায় ভিযান চালায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা ২নং গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকায় অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে জাল লটারি কাণ্ডে শুরু হয় যৌথ অভিযান। খট্টিমারি বাজার থেকে তিনজনকে গ্রেফতার করে ধুপগুড়ি থানায় নিয়ে আসেন সিআইডি আধিকারিকরা।জানা গিয়েছে,দফায় দফায় থানায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিআইডি আধিকারিকরা। নতুন তথ্যও মেলার ইঙ্গিত।।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!