সময় কলকাতা ডেস্ক, ৩০ জুন : অবশেষে তেলেঙ্গানার কুখ্যাত সিরিয়াল কিলার পুলিশের জালে। বিগত দুবছরে ছয় জনকে খুন করেছে বলে অভিযোগ। এদের মধ্যে পাঁচ নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে এক ‘সিরিয়াল কিলার’কে গ্রেফতার করেছে মাহবুবনগর থানা পুলিশ।

অভিযুক্তকে বি কাসামাইয়া নামে চিহ্নিত করা হয়েছে, যিনি কাসিম নামেও পরিচিত, একজন দৈনিক মজুরি শ্রমিক যিনি ফুটপাতে ঘুমাতেন।তাকে ছয়টি খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে, যার মধ্যে পাঁচজন নারী।
অভিযোগ রয়েছে যে সে তার শিকারদের ধর্ষণ করে খুন করেছে। বিগত বছর খানেকের বেশি সময় ধরে পুলিশের কালঘাম ছুটেছে কাসিমকে খুঁজে বার করতে।
আরও পড়ুন গৃহবধূকে শাশুড়ি এবং স্বামীর বন্ধুদের সঙ্গে যৌনতায় বাধ্য করার অভিযোগ
সূত্রের খবর অনুযায়ী, ছয়জন মৃত -মৃতার মধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে।একমাত্র পুরুষ ভিকটিম, মল্লেশ নামে একজন শ্রমিককে আর্থিক বিরোধের জের ধরে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।।


More Stories
বিজেপি নেত্রীকে পদাঘাত বা সাংবাদিককে জেলে পাঠানো আরশাদ উজ জামানকে তোলা হল আদালতে, কে এই আরশাদ?
কিশোরীর মৃত্যু, নেপথ্যে “কৃত্তিম অশ্লীল ছবি ” আর সালিশি সভা এবং বিচারের বাণী
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়