Home » Copa America 2024 : গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

Copa America 2024 : গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জুলাইঃ কোপা আমেরিকা শুরু হওয়ার আগে নিজের দেশের খলা দেখবেন না বলে জানিয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো। আসলে একটা সময় যে জার্সি গায়ে তিনি ফুটবল মাঠে ফুল ফোটাতেন, তাদের সাম্প্রতিক সময়ে খেলায় তিনি হতাশ। পরিসংখ্যান বলছে গত তিনবছর কোনও বড় ট্রফি জেতেনি ব্রাজিল । সমর্থকদের আশা ছিল এবারের কোপা আমেরিকায় চেনা ছন্দে দেখা যাবে তাদের প্রিয় দলকে।কিন্তু আবারও হতাশ করলেন ভিনিসিয়াস জুনিয়ররা।

আরও পড়ুনঃ Mohun Bagan Signs Tom Aldred : ইস্টবেঙ্গলের নজরে থাকা বিদেশি ডিফেন্ডারকে দলে নিয়ে চমক দিল মোহনবাগান

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল। কিন্তু গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে। বাকি দুটি ম্যাচে ড্র করে খুশি থাকতে হয়েছে। বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জিততে পারল না পেলে-নেইমারের দেশ। ম্যাচ শেষ হল ১-১ গোলে। ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়ামে কলম্বিয়ার বিরুদ্ধে আটকে গেল তারা। গত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছিলেন ভিনিরা। কিন্তু এদিনের ম্যাচে সেই দাপট দেখা গেল না। খেলার শুরুতেই গোল পেয়ে গিয়েছিল সেলেসাওরা। ১২ মিনিটের মাথায় বক্সের অনেকটা বাইরে ফ্রি-কিক পায় তারা। বাঁ-পায়ের নিখুঁত শটে কলম্বিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন রাফিনহা।নিঃসন্দেহে এবারের প্রতিযোগিতার অন্যতম সেরা গোলটি করলেন বার্সেলোনার ফুটবলার। খেলার শুরুতে গোল পেয়ে যে উজ্জীবিত ফুটবল পাঁচ বারের বিশ্বজয়ীদের থেকে সকলে আশা করেছিল সেটা দেখা গেল না। বরং গোল হজম করার পর থেকে পাল্টা চাপ তৈরি করছিল কলম্বিয়া। ফলও পায়। প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল হজম করে ব্রাজিল।বক্সের মধ্যে বল পেয়ে দুরন্ত শটে ব্রাজিল গোলরক্ষককে পরাস্ত করেন ড্যানিয়েল মুনোজ।

আরও পড়ুনঃMohun Bagan : ফ্রি-কিক থেকে দুরন্ত গোল শিবাজিতের, তবু ভবানীপুরের বিরুদ্ধে জিততে পারল না মোহনবাগান

আরও পড়ুনঃ Copa America 2024 : আমেরিকাকে হারিয়ে কোপার কোয়ার্টারে উরুগুয়ে, বলিভিয়াকে হারিয়ে পরের রাউন্ডে পানামাও

আরও পড়ুনঃ Mohammedan Sporting CFL : দ্বিতীয় ম্যাচেই ধাক্কা, খিদিরপুরের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েই মাঠ ছাড়তে হল মহামেডান স্পোর্টিংকে

এই ম্যাচ ড্রয়ের ফলে ডি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠল কলম্বিয়া এবং ব্রাজিল । তবে সেলেসাওরা নয় ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে শেষ করল কলম্বিয়া। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টারে উঠল ব্রাজিল। তাদের পয়েন্ট ৫।

About Post Author