সময় কলকাতা ডেস্ক, ৩ জুলাই: ফের দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি। বুধবার সাতসকালেই নিউ ব্যারাকপুরের একটি আবাসনে হানা দেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, সকাল সাড়ে সাতটা নাগাদ ইডির ৫ সদস্যের একটি দল হানা দেয় রঞ্জিত ঘোষ নামে একজন চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে।
আরও পড়ুন গণপিটুনির ঘটনায় মৃতর পরিবারকে স্পেশাল হোমগার্ডের চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের
খবর পেয়েই সেখানে পৌঁছয় নিউ ব্যারাকপুর থানার পুলিশও। জানা গিয়েছে, তিনি আগে সাহারা অর্থ লগ্নি সংস্থার কর্মী ছিলেন। এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় সাহারা ইন্ডিয়ার মতো বেশ কিছু নন ব্যঙ্কিং ফিনান্স সংস্থার মতো একাধিক জায়গায় তল্লাশি চলছে। সেই সূত্র ধরেই এবার নিউ ব্যারাকপুরেও হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জারি রয়েছে জিজ্ঞাসাবাদ।
#Latestbengalinews
#দুর্নীতিরতদন্তেফেরসক্রিয়ইডি


More Stories
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
রেহাই মিলল না সুজিত বসুর