Home » ঝোল কিংবা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন নতুন স্টাইলের মটন ভিন্দালু

ঝোল কিংবা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন নতুন স্টাইলের মটন ভিন্দালু

সময় কলকাতা ডেস্ক, ৩ জুলাই: মটন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই মটন একেবারে জমে যায়। মটন মানেই কিজ ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন মটন ভিন্দালু। মটনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন মটন ভিন্দালু। নৈশভোজে রুটি, নান কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে মটন ভিন্দালু। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে মটন ভিন্দালু। মটন ভিন্দালু বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই, নাম রয়েছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের

উপকরণ
মটন- ১ কেজি
হলুদগুঁড়ো- ২ চা চামচ
গরমমশলা গুড়ো- ২ চা চামচ
তেঁতুল- দেড় টেবিলচামচ
ভিনিগার- ৩ টেবিলচামচ
পেঁপে- ৫ টুকরো
আদা-রসুন বাটা- ৪ টেবিলচামচ
নারকেলের দুধ- এক কাপ
লংকা গুঁড়ো- ২ চা চামচ
পেঁয়াজ- ৪ (মাঝারি সাইজের)
টোম্যাটো-২ টা
নুন ও চিনি- স্বাদমতো
সরষের তেল- পরিমাণ মত

রন্ধন প্রণালী
প্রথমেই মাংস পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর আদা রসুন বাটা, ভিনিগার,লংকা গুড়ো,হলুদগুঁড়ো মাংসের মধ্যে মেখে আধঘন্টা রাখুন। তেঁতুলের পাল্পও বার করে রাখুন। এরপর পেঁয়াজ-টোম্যাটো আধ বাটা করে রাখুন। এবার কুকারে ৫ টেবিলচামচ সরষের তেল দিয়ে গরম করে পেঁয়াজ, টোম্যাটো বাটা দিয়ে ভালো করে ভেজে মাখা মাংস,আর পেঁপে টুকরো দিয়ে কষুন। এরপর গরম মশলা গুড়ো, নুন-চিনি স্বাদমতো দিন। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে, ততক্ষণ কষতে থাকুন। কিছুক্ষণ পর মাংসের থেকে তেল ছাড়তে শুরু করলে তেঁতুলের পাল্প টা ওর মধ্যে দিয়ে আবার নাড়ুন। এবার প্রেশার কুকারে পরিমাণ মত গরম জল দিয়ে ঢাকনা লাগিয়ে দুটো সিটি দিন। এবার ঢাকনা খুলে, কাশ্মীরী লংকা গুঁড়ো আর নারকেলের দুধ দিয়ে দিলেই তৈরি মটন ভিন্দালু।

# মটনভিন্দালু

#Muttonvindaloo

About Post Author