সময় কলকাতা ডেস্ক, ৪ জুলাই: ফুলকপি খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, হোক বা রুটি, কিংবা পোলাও- সবকিছুর সঙ্গেই ফুলকপি একেবারে জমে যায়। ফুলকপি মানেই কি রোস্ট বা ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন ফুলকপির কোর্মা। বাজারে সারাবছরই ফুলকপি পাওয়া যায়। ফুলকপির স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ফুলকপির কোর্মা। নৈশভোজে রুটি, পোলাও কিংবা ভাতের সঙ্গে একেবারে জমে যাবে ফুলকপির কোর্মা। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে ফুলকপির কোর্মা। ফুলকপির কোর্মা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন মার্কিং শুরু : বারাসাতের রাস্তা জবরদখল করে থাকা হকারদের এলাকা সীমাবদ্ধ করা ও উচ্ছেদ অভিযানের তোড়জোড়
উপকরণ
ফুলকপি: ১টি
গোটা জিরে: ১ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ
জিরে গুঁড়ো: ১ চা চামচ
টোম্যাটো কুচি: আধ কাপ
ঘি: ১ টেবিল চামচ
আদা: এক টুকরো
কাঁচা লঙ্কা: ৩-৪টি
তেজপাতা: ৩-৪টি
সর্ষের তেল: ৩ টেবিল চামচ
শুকনো লঙ্কা: ২টি
কাজুবাদাম: কয়েকটি
নুন: স্বাদ অনুযায়ী
চিনি: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ
কিশমিশ: ১ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো: ১ টেবিল চামচ
চারমগজ: ৩ টেবিল চামচ
পোস্ত: ৩ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
গোটা গরম মশলা: ১ টেবিল চামচ

প্রণালী
প্রথমেই ফুলকপি কেটে গরম জলে নুন দিয়ে সামান্য ভাপিয়ে নিন। এরপর ওই ফুলকপিতে অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা ও সামান্য সরষের তেল মাখিয়ে রাখুন। এবার চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা এবং কাজুবাদাম একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিন। অন্যদিকে, কিশমিশ জলে ভিজিয়ে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল এবং ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন। একটু ভাজা হলে টোম্যাটো কুচি ও আদা বাটা দিয়ে কষতে থাকুন। একে একে চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চারমগজ-পোস্ত বাটা ও নুন দিয়ে কষতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ফুলকপির টুকরোগুলো দিয়ে ভাল করে কষিয়ে নিন। নামানোর আগে গরম মশলা গুঁড়ো, কিশমিশ, কাজুবাদাম কুচি ছড়িয়ে দিন। মিনিট পাঁচেক নাড়াচাড়া করে উপর থেকে ঘি ছড়িয়ে দিলেই তৈরি ফুলকপির কোর্মা।
#Latestbengalinews
#ফুলকপিরকোর্মা
#CauliflowerKorma


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি