Home » সরষে-ইলিশ বা ইলিশ ভাপা তো অনেক হল, বর্ষার মরশুমে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের ইলিশ মাছের দো পেঁয়াজা

সরষে-ইলিশ বা ইলিশ ভাপা তো অনেক হল, বর্ষার মরশুমে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের ইলিশ মাছের দো পেঁয়াজা

সময় কলকাতা ডেস্ক, ১৩ জুলাইঃ ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। দো পেঁয়াজা মানেই কি মটন? অথবা চিকেন? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ইলিশ মাছের দো পেঁয়াজা। বর্ষার মরশুমে বাঙালির পাতে ইলিশ থাকবে না , তা আবার হয় নাকি! ইলিশ মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ইলিশ মাছের দো পেঁয়াজা। পোলাও কিংবা সাদা ভাতের একেবারে জমে যাবে ইলিশ মাছের দো পেঁয়াজা। ইলিশ মাছের দো পেঁয়াজা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন     By Election Result: দীর্ঘ ১৩ বছর পর বাগদায় ফুটল ঘাসফুল, মতুয়া গড়ে ৩০ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা

উপকরণ
ইলিশ মাছ- ৫ পিস
ঘি- ২ টেবিল চামচ
লঙ্কার গুঁড়ো- ২ চা চামচ
টমেটো বাটা- আধ কাপ
টকদই- ২ টেবিল চামচ
আদা-রসুন বাটা- ২ চামচ
হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
ধনে গুঁড়ো- ২ চা চামচ
গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
পেঁয়াজ ২/৩টি
লেবুর রস- ১ চা চামচ
ধনেপাতা- আধ কাপ
মাখন- ১ চা চামচ
নুন- স্বাদমতো


রন্ধন প্রণালী
প্রথমেই কড়াইতে তেল গরম করে ইলিশ মাছ হালকা করে ভেজে তুলে রাখুন। এবার মাছের টুকরোগুলোর মধ্যে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো,দই, হলুদ গুঁড়ো মিশিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। কড়াইতে ঘি দিয়ে তারমধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর তাতে আদা, রসুন এবং পেঁয়াজ কুচি দিন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর টমেটো পিউরি দিয়ে সব মশলা ভাল করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার কড়াইতে ইলিশ মাছ দিয়ে নাড়তে থাকুন। ১৫-২০ মিনিট কষিয়ে নেওয়ার পর মাছের টুকরোগুলো একটি পাত্রে আলাদা করে তুলে রাখুন। এবার গ্রেভির মধ্যে মাখন ছড়িয়ে দিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিন। এরপর ওপর ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। ওপর থেকে সরু সুরু করে কাটা আদা, ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের দো পেঁয়াজা।
#BengaliFishRecipe
#latestbengalinews

About Post Author