সময় কলকাতা ডেস্ক, ১৭ জুলাইঃ বৃষ্টি মানেই খিচুরি। বর্ষার দিনে খিচুরি হবে না, তা আবার হয় নাকি। বৃষ্টির সময় খিচুড়ি খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। খিচুড়ি মানেই কি তার মধ্যে শুধু সবজি থাকবে? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন মুরগির মাংসের খিচুড়ি। খিচুড়ির স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মুরগির মাংসের খিচুড়ি। মাংস এবং মুগ ডালের মেলবন্ধনে তৈরি মুরগির মাংসের খিচুড়ি বৃষ্টির দিনে একেবারে জমে যাবে। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে মুরগির মাংসের খিচুড়ি। মুরগির মাংসের খিচুড়ি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
উপকরণ
মুরগির মাংস: ৫০০ গ্রাম
গোবিন্দভোগ চাল: ১ কাপ
মুগডাল: ১ কাপ
পেঁয়াজ বাটা: ১ টেবিল চামচ
আদা বাটা: ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: আধ কাপ
রসুনবাটা: ২ টেবিল চামচ
টক দই: আধ কাপ
জিরে গুঁড়ো: আধ চা চামচ
এলাচ: ৪ টি
লবঙ্গ: ৪টি
তেজপাতা: ২টি
চামচ ঘি: ৩ টেবিল চামচ
দারচিনি: ২টি
চিনি: সামান্য
নুন: স্বাদ অনুযায়ী
প্রণালী
প্রথমেই ডাল শুকনো খোলায় হালকা ভেজে জল দিয়ে ধুয়ে রাখুন। এরপর মুরগির মাংস ধুয়ে টক দই, নুন, হলুদ, জিরে, ধনে, মাখিয়ে রাখুন। এবার ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, রসুন-আদা বাটা দিয়ে ভাল করে নেড়ে নিন। ওর মধ্যে মাংস দিয়ে কষিয়ে নিন। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য জল দিয়ে আধ সেদ্ধ মাংস সরিয়ে রাখুন। এবার অন্য একটি কড়াইতে ঘি গরম করে দিয়ে দিন তেজপাতা। এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ এবং চাল-ডাল দিয়ে নাড়তে থাকুন। সামান্য ভাজা হয়ে এলে জল দিয়ে ফুটতে দিন। সেদ্ধ হয়ে এলে এর মধ্যে কষিয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দিন। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে উপর থেকে লঙ্কা এবং ভাজা পেঁয়াজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মুরগির মাংসের খিচুড়ি।
#Chickenkhichdi
#Latestbengalinews


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি