Home » সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস! হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়

সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস! হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়

সময় কলকাতা ডেস্ক, ১৮ জুলাইঃ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে, সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। সেক্ষেত্রে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় ধীরে ধীরে তাপমাত্রা বদলাতে থাকবে। আগামী শুক্রবারের পর তৈরি হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি। এদিকে, বিপদ সীমার ওপর দিয়ে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিকে জেলা।

আরও পড়ুন   Optical Illusion: দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হলে ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

পূর্বাভাস বলছে, শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হতে পারে ভারী বৃষ্টি। বাকি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিন সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকার আকাশ রোদ ঝলমলে। আকাশের গুমোট ভাব। আপাতত তাপমাত্রা খুব একটা নামার আর সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৯ থেকে ৮০ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি অনুভূত হবে। তবে, রাজ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সেইসঙ্গে বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। আগামী দুদিন পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি চলবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে।

#Weatherupdate

#Latestbengalinews

#weatherreport

About Post Author