Home » চিনের শপিং মলে ভয়াবহ আগুন! ঝলসে মৃত অন্তত ১৬

চিনের শপিং মলে ভয়াবহ আগুন! ঝলসে মৃত অন্তত ১৬

সময় কলকাতা ডেস্ক, ১৮ জুলাইঃ চিনের শপিং মলে বিধ্বংসী আগুন! বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। আহত একাধিক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

আরও পড়ুন  ‘ মালগাড়ির চালকের কোনও ভুল ছিল না’, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাকাণ্ডে প্রকাশ্যে এল কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্ট

আরও পড়ুন  কোটাবিরোধী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে উত্তাল বাংলাদেশ, বৃহস্পতিবার ‘ কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় দক্ষিণ চিনের সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুন লাগে। সেসময় মলে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। হঠাৎই ১৪ তলার বিল্ডিং থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখা যায়। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় কয়েক মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ার ঢেকে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে ওই আগুন বাকি অংশে ছড়িয়ে পড়ে। ভিতরে আটকে পড়েন বহু মানুষ। তড়িঘড়ি খবর পৌঁছয় দমকলে।

আরও পড়ুন   Manchester United Transfer News : রিয়াল মাদ্রিদকে টেক্কা, ডিফেন্ডারদের ‘এমবাপ্পেকে’ তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড

আগুন লাগার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলবাহিনী। এরপর ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন রাত ৩টে পর্যন্ত উদ্ধারকাজ চালায় দমকলবাহিনী। প্রথমে ১৪ জনের দেহ উদ্ধার করা হয়। আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হন। পরে আরও দুজনের মৃত্যু হয়। শপিং মলটির ভিতর থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, বহুতলটিতে নির্মাণকাজ চলছিল। মনে করা হচ্ছে, সেখান থেকেই আগুন লেগেছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। 

#চিনেরশপিংমলেভয়াবহআগুন 

#Latestbengalinews

About Post Author