সময় কলকাতা ডেস্ক, ১৮ জুলাইঃ সোমবার ওমান উপকূলের কাছে তেলের ট্যাঙ্কার উলটে ১৩ জন ভারতীয় সওয়ারী সহ মোট ১৬ জন নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন জাহাজের ক্রুও। ১৬ জনের মধ্যে তিনজন শ্রীলঙ্কার বাসিন্দাও ছিল। খবর পেয়েই ভারতীয় নৌসেনার তরফে শুরু হয় উদ্ধারকাজ। দিনভর প্রতিকূল পরিবেশের মধ্যে সারাদিন ধরে উদ্ধারকাজ চালান ভারতীয় নৌসেনার কর্মীরা। অবশেষে ৮ ভারতীয়কে উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার এক নাবিক। বাকিরা সকলেই ভারতীয়। এখনও নিখোঁজ ৫ ভারতীয় নাবিক। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।

জানা গিয়েছে, সোমবার তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি ইয়েমনি বন্দরের দিকে যাচ্ছিল। এরপরই দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদ্রাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। ওই জাহাজটির ১৩ জন ভারতীয় সওয়ারী সহ মোট ১৬ জন নিখোঁজ হয়ে যান। ওই জাহাজে থাকা প্রত্যেক যাত্রী ও ক্রু সদস্য কর্মসূত্রে ওমানে ছিলেন। খবর পেয়ে তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। ওমান প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় দিনভর তল্লাশি জারি রাখা হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় ভারতীয় নৌসেনার (Indian Navy) যুদ্ধজাহাজ আইএনএস তেগকে। যুদ্ধজাহাজকে সাহায্য করতে পাঠানো হয় পি৮আই বিমান।
প্রসঙ্গত, ১১৭ মিটার দীর্ঘ তেল পণ্যের ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি হয়েছিল। মূলত তেলের ট্যাঙ্ক বহন করে এটি। তবে এই জাহাজটি ছোট যাত্রাপথে মাল বহনের ক্ষেত্রেও ব্যবহার করা হত। ওমানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুকম বন্দর। সেখানেই একটি বড় তেল শোধনাগার রয়েছে। প্রায় ছোট, বড় জাহাজ বিভিন্ন দিকে পাড়ি দেয়। ওই সব জাহাজগুলিতে কাজ করেন অনেক ভারতীয়। এছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে ওমানে কাজের সন্ধানে আসেন মানুষ।
আরও পড়ুন Argentina Football Team : মারাত্মক অভিযোগ মেসিদের বিরুদ্ধে, ফিফার দ্বারস্থ হল এমবাপ্পের দেশ


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!