সময় কলকাতা ডেস্ক, ২০ জুলাইঃ ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে। মুম্বইয়ের গ্র্যান্ড রোড এলাকায় বহুতল ধসে পড়ে মৃত্যু হল একজনের। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।জারি উদ্ধারকাজ। বিল্ডিংয়ের এখনও কিছু অংশ বিপজ্জনক ভাবে ঝুলছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বিভাগ। দমকল আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ১৩ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন কোটাবিরোধী আন্দোলনের জের, বাংলাদেশ থেকে ভারতে ফিরল ৩০০-রও বেশি ভারতীয় পড়ুয়া
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে জলমগ্ন হয়ে পড়েছে বাণিজ্যনগরী মুম্বই। এর জেরে ব্যাহত বাস ও রেল পরিষেবা। শনিবার সকালে কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে মুম্বইয়ের বিভিন্ন প্রান্ত। প্রবল বৃষ্টিতে এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ চারতলা ওই বিল্ডিংয়ের বারান্দা সমেত দ্বিতীয় ও তৃতীয়তলার খানিকটা অংশ ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। গুরুতর আহত হয়েছেন তিনজন। ধ্বংসস্তূপে বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ওই বিল্ডিংয়ের বেশ কিছুটা অংশ বিপজ্জনক ভাবে ঝুলছে। যখন তখন সেই অংশও ধসে পড়তে পারে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।
ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ধ্বসংস্তূপের মধ্য়ে এক ব্যক্তির পা আটকে গিয়েছে। তাঁকে টেনে উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা। একইসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।
#Latestbengalinews


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের