সময় কলকাতা ডেস্ক, ২০ জুলাইঃ ভোট মিটলেও ফের বোমাবাজি ভাটপাড়ায়। রাজনৈতিক সংঘর্ষে নতুন করে তেতে উঠছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। শুক্রবার রাতে দুই দুষ্কৃতীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে মোমিন পাড়া এলাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দুই দুষ্কৃতীর এলাকা দখলের লড়াইয়ের জেরে দফায় দফায় দু’দলের মধ্যে বোমাবাজি হয়। ঘটনায় এলাকার ৩ বাসিন্দা-সহ এক দুষ্কৃতী আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। চলছে পুলিশি টহলদারি।
আরও পড়ুন মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জেরে চিনে ভেঙে পড়ল ব্রিজ, মৃত অন্তত ১১, নিখোঁজ যাত্রীবোঝাই ২০ গাড়ি
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিন পাড়া এলাকায় আচমকাই দু’পক্ষে বোমাবাজি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দখলের লড়াইয়ের জেরে দু’দলের মধ্যে বোমাবাজি হয়। ঘটনায় এলাকার ৩ বাসিন্দা-সহ এক দুষ্কৃতী আহত হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে, বোমাবাজির খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাটপাড়া থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।ইতিমধ্যেই বোমাবাজির ঘটনায় নাম জড়িয়েছে এলাকার কুখ্যাত দুষ্কৃতী কালাবাবুর নাম। তার সঙ্গে অন্য দুষ্কৃতীর ঝামেলার জেরেই এই বোমাবাজির ঘটনা।
ব্যারাকপুর কমিশনারেটের এক পুলিশ কর্তা বলেন, ‘দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। কোথায় কোথায় বোমা মজুত রাখা হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।’

এ প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ‘ কুখ্যাত দুষ্কৃতী কালাবাবুর লোকেরা এসব করেছে। পুলিশ এসব দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছে। ওই এলাকায় বোমা বানানো হয়। বোমা বানাতে গিয়েই তা ফেটে গিয়ে বিপত্তি।’ যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, প্রণয়ঘটিত কারণে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ।
#Latestbengalinews
#ফেরবোমাবাজিভাটপাড়ায়


More Stories
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি