সময় কলকাতা ডেস্ক, ২১ জুলাই : শুভেন্দু অধিকারী কে একরকম তুলোধোনাই করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী। সংখ্যালঘু সেলের প্রয়োজনীয়তা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতার বক্তব্য নিয়ে ভিন্নমত পোষণ করার পরে এবার শুভেন্দু ও তাঁর বক্তব্য নিয়ে চড়া সুরে ক্ষোভ প্রকাশ করলেন জামাল সিদ্দিকী। তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে জানিয়েছেন, “বিজেপি দলে তিনি নতুন এসেছেন। তাই হয়তো দলের নিয়মকানুন জানেন না। আগে বিজেপি দল সম্পর্কে জানতে হবে ওঁকে।” সুকান্ত মজুমদার আগেই বলেছিলেন, মনের কথা বলার জন্য অনেক জায়গা আছে। প্রেসের সামনে মনের কথা বলার দরকার নেই। কী বলেছিলেন শুভেন্দু?

উল্লেখ্য, সম্প্রতি সংখ্যালঘুর সেলের প্রয়োজনীয়তা নিয়ে শুভেন্দু অধিকারী শুধু প্রশ্নই করলেন নি, তিনি সংখ্যালঘু সেলকে বাদ দেওয়ার কথাও বলেছেন। সায়েন্স সিটিতে দলীয় সভায় , সংখ্যালঘু তত্ত্বে ঘা দিতে গিয়ে, তিনি প্রধানমন্ত্রীর স্লোগানের বিরোধিতা পর্যন্ত করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, ” সব কা সাথ সব কা বিকাশ আর বলব না। বলব, যো হামারি সাথ হাম উন কা সাথ। সব কা সাথ সবকা বিকাশ বন্ধ করো। সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই।”
শুভেন্দু অধিকারীকে পরবর্তীতে তার তত্ত্বের ব্যাখ্যা দিতে হয়েছে। তবুও বিষয়টি নিয়ে জল ঘোলা হয়েছে, পরিস্থিতি থিতু হয়নি। সৌমিক ভট্টাচার্যকে বলতে হয়েছে, শুভেন্দু অধিকারী আবেগ থেকে বলেছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর আবেগকে সংখ্যালঘু মোর্চার যে মোটেই ভালো চোখে দেখছে না, শুভেন্দুর বক্তব্যের রেশ যে কয়েকদিন পরেও থেকে গিয়েছে তা সুস্পষ্ট করে দিয়েছেন জামাল সিদ্দিকী। তিনি কার্যত কাণ্ডজ্ঞানহীন আখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। জামাল সিদ্দিকী তাঁর ও সংখ্যালঘু মোর্চার বার্তা দিয়ে বলেছেন, ” একথা বলা তাঁর মোটেই উচিত হয়নি। ” সংখ্যালঘু মোর্চা যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভেতরে ভেতরে স্বাভাবিকভাবেই ফুঁসছে, তার বহিঃপ্রকাশ সামনে চলে এসেছে।।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের