বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২৬ জুলাইঃ হাসিখুশি, একটি মিষ্টি মেয়ে হিসেবেই সকলের কাছে পরিচিত সারা আলি খান। তাঁর কথাবার্তা, ব্যবহারের জন্য খুব কম সময়ের মধ্যেই তিনি ছবি শিকারিদের পছন্দের তারকাদের একজন হয়ে উঠেছেন। সামাজীক মাধ্যমে প্রায়ই তাঁকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে দেখা যায়। বিশেষ করে দেশের বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা যায় নবাব বাড়ির এই প্রজন্মের তারকাকে। কিন্তু এবার হঠাৎ-ই নবাবী মেজাজে দেখা গেল তাঁকে। কী এমন ঘটল সারার সঙ্গে? যে তাঁকে রেগে যেতে হল বিমানসেবিকার ওপর।

সম্প্রতি অভিনেত্রীর কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক বিমানসেবিকা দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রীর আসনের সামনে। তাঁর মাথা নীচু। বিমানের বাকি কর্মীরাও গিয়ে হাজির হয়েছে সেখানে। রেগে লাল হয়ে গিয়েছেন সারা। কটা দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন বিমানসেবিকার দিকে। তারপরই সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে যান তিনি।
আরও পড়ুনঃ Sreelekha Mitra : “নিজের সীমা ছাড়াবেন না” কাদের পরামর্শ দিলেন শ্রীলেখা?
আরও পড়ুনঃ Ajay Devgn : স্নান ঘরেই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অজয় দেবগন, জানেন কী সেই সিদ্ধান্ত?
বিষয়টা কী? চর্চা চলছে সারার দামী পোশাকে নাকি ফলের রস উল্টে ফেলেছেন বিমানসেবিকা। সেই কারণে রেগে অগ্নিশর্মা হয়ে গিয়েছেন নায়িকা। যদিও নেটনাগরিকদের একাংশের মতে, এটা হয়ত কোনও বিজ্ঞাপনের প্রচার। কারণ, সারাকে এয়ারপোর্টে মেকআপ করে দেখা যায় না। তিনি ক্যাজুয়াল পোষাক পরেই বিমানে ওঠেন। তাই এই ভিডিও প্রোমোশনাল গিমিক বলেও মনে করছেন অনেকে। আবার নেটজনতার একাংশ বলেছেন, এটা হয়ত আসন্ন কোন ছবির শুটিংও হতে পারে। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও কোন মন্তব্য করেননি অভিনেত্রী।

আরও পড়ুনঃ Mirzapur 4 : আবার মির্জাপুর, চতুর্থ সিজনে আর কী কী চমক থাকছে দর্শকদের জন্য?
আরও পড়ুনঃ Uttam Kumar : প্রিয় বান্ধবীকে দেখার অপূর্ণ শেষ ইচ্ছে নিয়েই চলে গিয়েছিলেন মহানায়ক
প্রসঙ্গত, এই নবাব বাড়ির কন্যার পাহাড় খুব পছন্দের। যখনই সময় পান পাহাড়ে ঘুরতে চলে যান। কাশ্মীর, লাদাখ থেকে উত্তরাখণ্ডের সব পাহাড়ি এলাকা চষে ফেলেছেন অভিনেত্রী। এই যেমন সম্প্রতি বন্ধুদের নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন সারা। সেই ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?