Home » ঝাল -ঝোল নয়, স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন পমফ্রেট মাছের তেল ঝাল

ঝাল -ঝোল নয়, স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন পমফ্রেট মাছের তেল ঝাল

সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাইঃ পমফ্রেট মাছ বাঙালির চিরকালই বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম পমফ্রেট কালিয়া বা পমফ্রেট মাছের মালাইকারি কারোরই ভালো লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। বাঙালির পাতে মাছের তেল-ঝাল নতুন কিছু নয়। তেল ঝাল মানেই কি শুধু ইলিশ বা কৈ মাছ? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক পমফ্রেট মাছের তেল ঝাল। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন পমফ্রেট মাছের তেল ঝাল। ভাতের সঙ্গে একবার এই পমফ্রেট মাছের তেল ঝাল খেলে আর ভুলতে পারবেন না। পমফ্রেট মাছের তেল ঝাল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  রাজ্যপালের করা মানহানির মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

উপকরণ
পমফ্রেট মাছ- ৩ পিস
কাঁচা লঙ্কা- ২ থেকে ৩টে
ধনেপাতা কুচি- আধ কাপ
হলুদ ও নুন- পরিমাণ মত
কাশ্মীরী লঙ্কা গুঁড়ো- ২ চামচ
টমেটো পিউরি- ৩ চামচ
সরষের তেল-৪ টেবিল চামচ
রসুন- ৬ কোয়া

রন্ধন পদ্ধতি

প্রথমেই পমফ্রেট মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ, সামান্য সরষের তেল মাখিয়ে ভেজে নিন। এবার কড়াইয়ে ১ চামচ হলুদ, ১ চামচ লঙ্কা গুঁড়ো, ১ চামচ হলুদ, তিন চামচ টমেটো পিউরি, রসুনের পেস্ট ১ চামচ আর ২ চামচ সরষের তেল দিন। এর মধ্যে অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প আঁচে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে পমফ্রেট মাছগুলি ছাড়ুন তেল ঝোলের মধ্যে। এবার মাছে সামান্য ধনেপাতা কুচি, সামান্য গরম জল আর ২ টো কাঁচালঙ্কা চিরে ফেলে দিন। নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। অল্প আঁচে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ব্যস, তৈরি পমফ্রেটের এই রেসিপি। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন লোভনীয় পমফ্রেটের তেল ঝাল।

# pomfretfish

#Latestbengalinews

About Post Author