সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাই: ফের নিম্নচাপের ভ্রুকুটি। আগামী এক সপ্তাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবারও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। জানা গিয়েছে, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাবে বলেই জানা গিয়েছে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন Sara Ali Khan : শান্ত স্বভাবের সারার নবাবী মেজাজ, বিমানের মধ্য়ে বিমানসেবিকার সঙ্গে একী করলেন?
পূর্বাভাস বলছে, এদিন সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে, গুমোট আবহাওয়া জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও। আগামী সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দুর্যোগের পূর্বাভাস। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাত। সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৭৯ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় শনিবার থেকে তাপমাত্রা সামান্য বেড়েছে। সেইসঙ্গে নিম্নচাপের জেরে সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসম মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড,মিজোরাম, ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
#Latestbengalinews
#Weatherupdate
#Weatherreport


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!