সময় কলকাতা ডেস্ক, ৩০ জুলাইঃ গরু পাচার মামলায় বড় রায় শীর্ষ আদালতের। অবশেষে জামিন পেলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুব্রতের জামিন মামলার শুনানি ছিল। গরু পাচার মামলার তদন্তে সব রকম সহযোগিতা করার শর্তে এদিন বীরভূমের তৃণমূল নেতার জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, সিবিআই মামলায় তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে সুপ্রিম কোর্টে। তবে, শীর্ষ আদালতের তরফে তৃণমূল নেতাকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, অনুব্রত মণ্ডলকে পাসপোর্ট জমা রাখতে হবে। গরু পাচার মামলায় তদন্তে সহোযোগিতা করতে হবে। পাশাপাশি, এই মামলায় সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। তবে ইডি-র দায়ের করা মামলার ভিত্তিতে এখনও পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।
২০২২ সালের অগস্ট মাসেবীরভূমের নীচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। এরপর ২০২৩-এর ২ ফেব্রুয়ারি অনুব্রতর বিপুল সম্পত্তির উৎস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আদালতে পেশ করা হয়। সিবিআই সূত্রে খবর,প্রথমে ১৭৭ ও পরে ৫৪ টি বেনামি অ্যাকাউন্টের পর ৩ ফেব্রুয়ারি নতুন করে ১১৫ টি অ্যাকাউন্টের নথি জমা করেছিল সিবিআই। সিবিআইয়ের সূত্রে জানা গিয়েছে, এই বেনামি অ্যাকাউন্টগুলি ব্যবহার করে প্রচুর কালো টাকা সাদা করা হয়েছে। সিউড়ি সমবায় ব্যাঙ্কের এই অ্যাকাউন্টগুলিতেও গরু পাচারের টাকা লেনদেন হয়েছিল। এরপরই ইডি স্বতঃপ্রণোদিত ভাবে গরু পাচার মামলায় তদন্ত শুরু করে। তার পরই হেফাজতে থাকাকালীন এই একই মামলায় অনুব্রতকে গ্রেফতার করে ইডি। সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাই কোর্টে। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি ইডির মামলার শুনানি হবে দিল্লির উচ্চ আদালতে। সেই মামলায় যত দিন পর্যন্ত না অনুব্রত জামিন পাচ্ছেন, তত দিন পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।
এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা বীরভূমের তৃণমূল নেতা চন্দ্রনাথ সিংহ বলেন, ‘আজকে সিবিআই মামলায় কেষ্টদার জামিন হল। ইডির মামলার শুনানির দিন আসন্ন। আশা করছি সেটাতেও জামিন মিলবে। তার পর জেলা জুড়ে সংবর্ধনার আয়োজন করা ’
#cowsmugglingcase
#Latestbengalinews
#AnubrataMondal
#Anubratamondalgotbail
#SupremeCourt


More Stories
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি