Home » Paris Olympics 2024 : অলিম্পিক্স টেনিসের কোয়ার্টারে আলকারাজ-নাদাল জুটি

Paris Olympics 2024 : অলিম্পিক্স টেনিসের কোয়ার্টারে আলকারাজ-নাদাল জুটি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ জুলাইঃ দুজনেই বিশ্ব টেনিসের মহারথী। মিলিতভাবে গ্র্যান্ডস্লামের সংখ্যা ২৬। একজন পৌঁছে গিয়েছে পেশাদারী খেলোয়ার জীবনের সায়াহ্নে। অন্যজন উদীয়মান তারকা। কথা হচ্ছে রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজের। প্যারিস অলিম্পিক্সে টেনিসে ডাবলসে জুটি বেঁধেছেন দুজনে। আর এই দুই টেনিস তারকার হাত ধরে অলিম্পিক্স টেনিসে সোনা জয়ের স্বপ্ন দেখছে স্পেন। ইতিমধ্যে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে।

সেকেন্ড রাউন্ডে তাঁরা হারিয়ে দিয়েছেন নেদারল্যান্ডসের ট্যালন গ্রিকস্পুর-ওয়েসলি কুলফ জুটিকে। নাদাল-আলকারাজ জুটি ম্যাচ জিতেছেন ৬-৪, ৬-৭ (২-৭), ১০-২ ব্যবধানে। এই ম্যাচে জিততে যথেষ্ট বেগ পেতে হয়েছে দুই তারকাকে। কারণ পেশাদারী টেনিসে দুজনের একজনও ডাবলস খেলেন না। ফলে নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব চোখে পড়েছে। কিন্তু দক্ষতা, অভিজ্ঞতাকে পুঁজি করেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ India vs Sri Lanka : শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ভারতীয় ক্রিকেটে শুরু হল গম্ভীর জমানার

আরও পড়ুনঃ Balapara Club’s Knockout Football Tournament : বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাব পরিচালিত ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবের ছবি ময়নাগুড়িতে

আরও পড়ুনঃ Paris Olympics 2024 : প্যারিসে ইতিহাসের পুনরাবৃত্তি, অলিম্পিক্সে জোড়া পদক জিতে প্রিচার্ডকে ছুঁলেন মনু

মঙ্গলবার প্রথম সেটে বিপক্ষকে ৬-৪ গেমে উড়িয়ে দেন দুজনে। কিন্তু দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন করে ডাচ জুটি। সেট ৬-৬ অর্থাৎ অমীমাংসিত শেষ হয়। প্রায় একপেশে টাইব্রেকারে স্পেনের তারকা জুটিকে ৭-২ ব্যবধানে পরাস্ত করেন গ্রিকস্পুর-কুলফ জুটি। ম্যাচের ফল দাঁড়ায় ১-১। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ১০-২ ব্যবধানে জিতে নেয় গুরু-শিষ্য জুটি। একই সঙ্গে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেল তাঁরা।   

About Post Author