Home » ভূমিধসে কেরলের ওয়ানড়ে মৃতের সংখ্যা ১৬৩ পার করল, প্রশাসনের নির্দেশে ওয়ানড় সফর বাতিল রাহুল-প্রিয়াঙ্কার

ভূমিধসে কেরলের ওয়ানড়ে মৃতের সংখ্যা ১৬৩ পার করল, প্রশাসনের নির্দেশে ওয়ানড় সফর বাতিল রাহুল-প্রিয়াঙ্কার

সময় কলকাতা ডেস্ক, ৩১ জুলাইঃ ভূমিধসে মৃত্যুপুরী কেরলের ওয়ানড়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভূমিধসে মৃতের সংখ্যা এবার ১৬৩ পার করল। মাটির নিচে চাপা পড়ে রয়েছেন আরও শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক মানুষের জনজীবন। ধসের জেরে নিশ্চিহ্ন হয়ে পড়েছে বহু গ্রাম। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। বুধবার সকালে ওয়ানড়ের সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু, পরিস্থিতি এততাই খারাপ যে মঙ্গলবার রাতে জেলা প্রশাসন ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর শীর্ষ কর্তারা রাহুল-প্রিয়াঙ্কার ওয়ানড় সফর বাতিল করার নির্দেশ দিয়েছেন। এমনকী কেরলের মুখ্যমন্ত্রীও আপাতত সেখানে যাচ্ছেন না।  

আরও পড়ুন   Ration Corruption Case: রেশন দুর্নীতি মামলার তদন্তে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিককে তলব ইডির

মঙ্গলবার ভোরে ওয়েনাড়ে ভয়াবহ ধস নামে। এদিন রাত ১টা নাগাদ মুন্ডাক্কাই টাউনের কাছে প্রথম ধসের খবর পাওয়া যায়। এর ঘণ্টা তিনেক পর ওই এলাকায় এক স্কুলের কাছে দ্বিতীয় ধস নামে। আশেপাশের বাড়ি ও দোকানের মধ্যে জল কাদা ঢুকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ভেসে যায় একাধিক গাড়ি। এই ঘটনায় এলাকায় অন্তত ৪০০টি পরিবার আটকে পড়ে। ভেঙে পড়ে একটি ব্রিজ। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তৎপর হয় প্রশাসন। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। শাসনের তরফে জানানো হয়েছে, যেখানে যেখানে ধস নেমেছে সেখানে মোতায়েন করা হয়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সঙ্গে সঙ্গে পাঠানো হয় ওই এলাকায়। উদ্ধারকাজে নামানো হয় রতীয় বায়ুসেনার হেলিকপ্টার Mi-17 এবং একটি ALH। রাজ্যের সব সরকারি এজেন্সিকে উদ্ধারকাজে হাত লাগানোর নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলের মুন্দাক্কাই, চুরামালা, আতামালা ও নুলপুজ়া জেলা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই চার জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ভেঙে গিয়েছে রাস্তা, সেতু। নদীতে ভাসছে একের পর এক মৃতদেহ। সেনাবাহিনীর তরফে অস্থায়ী সেতু তৈরি করে পাহাড়ি এলাকা থেকে কমপক্ষে ১ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে বলেই জানানো হয়েছে। আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ৩০০ জনকে।

#কেরলেরওয়ানড় 

#রাহুলগান্ধী

#প্রিয়াঙ্কাগান্ধী  

#Wayanaddeaths 

#LandslidesinKerala 

#Latestbengalinews

About Post Author