Home » Ration Scam: ম্যারাথন তল্লাশির পর মুকুলের চালকল থেকে উদ্ধার রেশন দুর্নীতির একাধিক নথি, উদ্ধার বাকিবুর রহমানের চালকলের নথিও

Ration Scam: ম্যারাথন তল্লাশির পর মুকুলের চালকল থেকে উদ্ধার রেশন দুর্নীতির একাধিক নথি, উদ্ধার বাকিবুর রহমানের চালকলের নথিও

সময় কলকাতা ডেস্ক, ৩১ জুলাইঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে , ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার ভোর থেকে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এর মধ্যে রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয় দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা মুকুল রহমানের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। একইসঙ্গে এদিন আনিসুর ও মুকুলের বাড়ি লাগোয়া পিজি রাইস মিলেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। ম্যারাথন তল্লাশি শেষে এদিন আনিসুর ও মুকুলের চালকল থেকে উদ্ধার হয় রাজ্য সরকারের খাদ্য দফতরের সিল যুক্ত নথি। এছাড়াও উদ্ধার বাকিবুর রহমানের চালকলের নথিও। ইডি সূত্রে খবর, আনিসুর ও মুকুলের চালকল ছাড়াও বি.এড, ডি.এলএড কলেজ রয়েছে। রয়েছে আবাসিক মিশনও। সূত্র মারফত জানা গিয়েছে, আনিসুর ও মুকুল হলেন বাকিবুর রহমানের মামাতো ভাই। এই আনিসুর আবার তৃণমূলের ব্লক সভাপতিও। কীভাবে খাদ্য দফতরের নথি আনিসুরের চালকলে পৌঁছল? তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুন  Rail Blockadeঃফের যাত্রী দুর্ভোগ! ডায়মন্ডহারবারে রেল অবরোধের জেরে ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে বহু যাত্রী

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে মুকুল রহমানের বাড়ি ছাড়াও মঙ্গলবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি, রাইস মিলে হানা দেয় ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, এদিন সকাল থেকে প্রায় ৪০ জনের একটি টিম একযোগে তল্লাশি শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়ি সহ বারাসাত, বসিরহাটের একাধিক জায়গায়। বারিক বিশ্বাসের প্রাসাদোপম বাড়িতে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। এদিন পুরো বাড়ি চতুর্দিক ঘিরে ফেলেন বিএসএফ। সংগ্রামপুর অ্যাগ্রো ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটি রাইস মিলেও চলে তল্লাশি। রাইস মিলের কর্মীদের সঙ্গে কথাও বলেন ইডি গোয়েন্দারা। এর আগে সোনা পাচার, গোরু পাচার সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়ে ছিল বারিক বিশ্বাসের। এমনকী, ২০১৪ সালে সোনা পাচার মামলায় তিনি গ্রেফতারও হন। তারই মধ্যে এবার রেশন বন্টন দুর্নীতিতেও নাম জড়ায় বারিক বিশ্বাসের। রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা সোনা এবং ইঁট ভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিল বারিক বিশ্বাস, এমনটাই দাবি ইডির।

প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই উঠে এসেছিল বারিক বিশ্বাস, মুকুল রহমানদের নাম। এঁরা সকলেই চালকলের মালিক, এছাড়া বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।

#Rationcorruptioncase 

#Latestbengalinews 

#MukulRahman 

#AnisurRahman  

#Food Department  

# Bakibur Rahaman 

#TMC Leader Rice Meal

About Post Author