সময় কলকাতা ডেস্ক, ৩১ জুলাইঃ ফের যাত্রী দুর্ভোগ! রেল অবরোধের জেরে সপ্তাহের ব্যস্ত দিনে শিয়ালদহ-ডায়মন্ডহারবার শাখায় ব্যাহত ট্রেন চলাচল। ভোগান্তিতে বহু যাত্রী। জানা গিয়েছে, বুধবার ভোর সাড়ে পাঁচটা থেকে ডায়মন্ডহারবার স্টেশনে রেল লাইনের উপর স্ল্যাব ফেলে অবরোধ শুরু করেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে চলছে ট্রেন। কখনও দেখেন বাতিল করে দেওয়া হয়েছে ট্রেন। কখনও আবার বদলে দেওয়া হয়েছে সময়সূচি। প্রতিদিনই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলেই তাঁদের অভিযোগ।
বুধবার সকালেও স্টেশনে এসে ট্রেন না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এরই প্রতিবাদে এদিন ভোরবেলা থেকে ডায়মন্ডহারবার স্টেশনে বিক্ষোভ শুরু করেন নিত্যযাত্রীরা। অবরোধের জেরে বন্ধ হয়ে যায় ডায়মন্ডহারবার-শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। এদিকে, এই বিক্ষোভের জেরে বুধবার কর্মব্যস্ত দিনে চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। শেষমেশ টানা ৫ ঘণ্টা পরে ১০টা ৩৮-এ ডায়মন্ডহারবার লোকাল ছাড়ে শিয়ালদহ স্টেশন থেকে।
যাত্রীরা জানান, সময় মত ট্রেন না চলায় দীর্ঘদিন ধরেই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই কথাটা বারবার রেল কর্তৃপক্ষকে বলা হলেও কোনও সুরাহা মেলেনি। কার্যত সেকারণেই এদিন ভোরবেলা থেকে ডায়মন্ডহারবার স্টেশনে বিক্ষোভ শুরু করেন নিত্যযাত্রীরা। ডায়মন্ডহারবার ছাড়াও নেত্রা এবং মগরাহাট স্টেশনেও অবরোধ করেন
এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘অভিযোগ নির্দিষ্ট নিয়ম মেনে জানানো যায়। এভাবে ট্রেন চলাচল ব্যাহত করে অবরোধ করার সিদ্ধান্ত ঠিক নয়। এই বিক্ষোভের জেরে আরও পাঁচ জনকে অসুবিধায় পড়তে হচ্ছে।’
#RailBlockadeatDiamondHarbour
#Latestbengalinews


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !