সময় কলকাতা ডেস্ক , ৪ অগাস্ট : দিল্লির এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনায় , বাবাকে খুন করল ছেলে। অভিযোগ, সম্পত্তির বিরোধের জেরে শনিবার দিল্লির নিউ অশোক নগর এলাকায় নিজের বাসভবনে ছেলের হাতে খুন হন অবসরপ্রাপ্ত ৭২ বছর বয়সী ব্যক্তি। ছুরিকাঘাতে তাঁকে তাঁর ছোট ছেলে হত্যা করেছে, এমনটাই অভিযোগ উঠেছে।
মৃতের নাম গৌতম ঠাকুর, একজন অবসরপ্রাপ্ত এমটিএনএল মেকানিক।পুলিশ জানায়, মৃতের ছোট ছেলে মহেশ ঠাকুর বাবা তার বড় ভাইকে সম্পত্তি কিনতে আর্থিক সাহায্য করায় তার বাবার ওপরে ভয়ঙ্কর ক্ষেপে যায় যার জেরে এই খুন। পাশাপাশি,পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মহেশ জানিয়েছে, দাদার সঙ্গে যোগসাজশে তার অজ্ঞাতসারে বাড়ি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তার বাবা।

জিজ্ঞাসাবাদের সময়, মহেশ বলেছেন যে তিনি আবিষ্কার করেছিলেন যে তার বাবা বর্তমানে যে বাড়িটি বসবাস করছেন সেটি বিক্রি করার পরিকল্পনা করছেন।
তিনি বলেছিলেন, যে তার বাবা তার কাছ থেকে বিষয়টি গোপন রেখে বড় ছেলের সাথে বাড়ি বিক্রির পরিকল্পনা করেছিলেন, ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) অপূর্ব গুপ্তা জানিয়েছেন।
এছাড়াও ক্ষোভ ছিল ছোট ছেলের। বারবার তার বাবা টাকা পয়সা ও বিষয় সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে চলেছিলেন বলে তার ক্ষোভ ক্রোধে পরিণত হয়। বছর দুই আগে কিছু সম্পত্তি বিক্রি করেছিলেন এবং তার বড় ছেলেকে নিউ অশোক নগর এলাকায় একটি সম্পত্তি কিনতে অর্থ সাহায্য করেছিলেন, কিন্তু সেসময় তিনি কিছুই পাননি, মহেশ পুলিশকে জানিয়েছেন। পুরনো ক্ষোভ ছিলই , এবারের বাড়ি বিক্রির পরিকল্পনার কথা জানতে পেরে রাগের মাথায় মহেশ বাবাকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।।
আরও পড়ুন দলিত যুবক অক্ষয় ভালেরাও হত্যাকাণ্ডে গ্রেফতার ৭


More Stories
গাড়ি রহস্য, যত কাণ্ড দত্তপুকুরে
ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত সিকিমের রিম্বি
বিজেপি নেত্রীকে পদাঘাত বা সাংবাদিককে জেলে পাঠানো আরশাদ উজ জামানকে তোলা হল আদালতে, কে এই আরশাদ?