সময় কলকাতা ডেস্ক, ৪ অগাস্ট : ইউটিউবারদের বাক স্বাধীনতা কতটা? বারবার প্রশ্ন ওঠে। আর এরই মাঝে স্বাধীনতা সংগ্রামীদের নামে কটুক্তি করে গ্রেফতার হতে হল ইউটিউবারকে। অবমাননাকর মন্তব্যের জন্য তামিল ইউটিউবার শাভুক্কু শঙ্করকে গ্রেফতার করেছে পুলিশ।অবশ্য এই প্রথম শাভুক্কু শঙ্করের গ্রেফতার হওয়ার ঘটনা ঘটল তা নয়। আগেও মহিলা পুলিশদের নামে কুরুচিকর মন্তব্য করে গ্রেফতার হতে হয়েছে তাঁকে। আরেকবার ইউটিউবার গ্রেফতার হওয়া তাই অভিনব নয়, অভিনব তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়বস্তু।
শনিবার মুথু নামে এক ব্যক্তির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাভুক্কু শঙ্করকে গ্রেফতার করা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয় যা পুলিশকে তাঁকে গ্রেফতার করার দিকে চালিত করে। শঙ্করকে শনিবারই আদালতে তোলা হয় এবং চেন্নাই সেন্ট্রাল জেলে জায়গা হয়েছে ইউটিউবার শঙ্করের।
উল্লেখ্য, ত্রিচি, কোয়েম্বাটুর, নীলগিরিতে একাধিক অভিযোগ রয়েছে শঙ্করের বিরুদ্ধে। বারবার বিতর্কিত এবং অবমাননা কর মন্তব্য করে তিনি নিজের খবরের টিআরপি বাড়াতে চান বলেই বারবার অভিযোগ উঠেছে। বলা হয়, সারা ভারতবর্ষে এত বেশি অভিযোগ অন্য কোনও ইউটিউবারের নামে থানায় জমা পড়েনি। এ বছরের গোড়ায় তামিলনাড়ুর মহিলা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা বলে তিনি গ্রেফতার হয়েছিলেন। সেবার এক মহিলা পুলিশ আধিকারিকের অভিযোগের ভিত্তিতে কোয়েম্বাটুরের সাইবার ক্রাইম সেল থেনি থেকে গ্রেফতার করেছিল শাভুক্কু শঙ্করকে।

বারংবার বিতর্কিত মন্তব্য করলেও, ইউটিউবার গ্রেফতার হওয়ার পরেও থেমে থাকার পাত্র না। শংকর তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগের পেছনে বারবারই হাত দেখেছেন তামিলনাড়ুর ক্রীড়া মন্ত্রী উদয়নিধি স্টালিনের। উল্লেখযোগ্য ভাবে শাভুক্কু শঙ্কর বরাবরই এমকে স্টালিনে নেতৃত্বাধীন তামিলনাড়ুর ডিএমকে সরকারের কঠোর সমালোচক। এ বছরের গোড়ায় ইউটিউবার শাভুক্কু শঙ্করকে মাদ্রাজ হাইকোর্ট অবমাননার জন্য ছয় মাসের কারাবাসের নির্দেশ দিয়েছিল। সেই জেলের মেয়াদ ফুরোতে না ফুরোতেই তাঁকে গ্রেফতার হতে হল আবার।।
আরও পড়ুন Katrina Kaif : ক্যাটরিনা অন্তঃসত্ত্বা? বিমান বন্দরে ওড়না দিয়ে পেট ঢাকলেন অভিনেত্রী


More Stories
অভিযোগকারী ডাক্তার একশো রোগিনীর ধর্ষণকারী, ভিডিও প্রকাশ করে দাবি ব্ল্যাকমেলে অভিযুক্ত নার্সের
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার
শিক্ষা দুর্নীতিকে গুরুতর পাপ বলার পরেও বিরোধীদের কাঠগড়ায় প্রধানমন্ত্রী