অমিত পাল, বাংলাদেশ প্রতিনিধি, সময় কলকাতা, ৬ অগাস্ট : আওয়ামী লীগের সাম্প্রতিক শাসনের অবসানে বিএনপি নতুন অধ্যায় রচনা ইঙ্গিত দিল বাংলাদেশে। চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই সংখ্যালঘুদের জানমাল রক্ষায় এগিয়ে এল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলা ও রামপালে গতকাল রাত জেগে সংখ্যালঘু হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ধর্মালম্বীদের ধর্মীয় উপসনালয় পাহারা দেন তারা। দেশের চলমান পরিস্থিতে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখছেন তারা। সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র নস্যাৎ করার জন্যই এই উদ্যেগ নিয়েছেন বিএনপির নেতারা।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা এ কার্যক্রম শুরু করে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলফিকার আলী নেতাকর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক করে যাবতীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেন। এ কমিটির সবাইকে সজাগ থেকে টহলের থাকার নির্দেশনা দেন।
এদিকে শান্তি কমিটি গঠন করে সংখ্যালঘুদের মন্দির, গীর্জা, জানমাল ও বন্দর, শিল্প এলাকা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপির পাশাপাশি টহলের কাজ শুরু করেছেন স্থানীয়রাও। সবমিলিয়ে অস্থিরতা কাটিয়ে বাংলাদেশকে নতুন দিশা দেওয়ার চেষ্টা করছে বিএনপি যা আগামী বাংলাদেশের ইঙ্গিত।


More Stories
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক