Home » বাংলাদেশের নাগরিককের কাছে ভারতীয় আধার কার্ড, চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেক পোস্টে আটক

বাংলাদেশের নাগরিককের কাছে ভারতীয় আধার কার্ড, চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেক পোস্টে আটক

সানী রায়, সময় কলকাতা, ৬ অগাস্ট : বজ্র আঁটুনি ফস্কা গেরো। ভারতীয় বাংলাদেশের লোকজন অবাধে বিচরণ করছেন ভারতবর্ষে, এরকম অভিযোগ দীর্ঘদিনের। তবুও তার মধ্যেও  ধরা পড়ে যান কেউ কেউ।  বাংলাদেশে অস্থির অবস্থার মধ্যেই চিকিৎসার নাম করে  ভারতে ঢুকছেন বাংলাদেশীরা। আর বাংলাদেশের অগ্নিগর্ভ অবস্থার মধ্যেই সংবাদমাধ্যমের  হাতে এরকমই চিত্র এসে পৌঁছল। বাংলাদেশের নাগরিককের কাছে ভারতীয় নথি পাওয়া গেল। দেখা গেল আধার কার্ড। চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেটপোস্টে আটক হতে হল বাংলাদেশী দম্পতিকে যাদের কাছে পাওয়া গেল ভারতীয় নাগরিক হওয়ার প্রামাণ্য নথি আধার কার্ড  । প্রামাণ্য নথি জাল নাকি সত্যি তা ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশের থেকে ৭ দিনের ভিসা নিয়ে ভারতে প্রবেশের অভিযোগ কোলের শিশু নিয়ে প্রবেশ করা দম্পতির বিরুদ্ধে । দম্পতির মধ্যে পুরুষের নাম এনামুল হক সোহেল। তিনি বাংলাদেশের রংপুর এলাকার বাসিন্দা। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতেই আজ বিকেল নাগাদ চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেটপোস্ট চেকিং এ বিএসএফের হাতে আটক হয়ে যান ।

দম্পতির লাগজের ভিতর ভারতীয় নাগরিকত্বর প্রামাণ্য নথিপত্র  পাওয়া যায় বলে খবর। পুলিশের হাতে তিনজনকেই  তুলে দেয় বিএসএফ। এদের মধ্যে সোহেলের স্ত্রী সনজিদা জিনা এলাহি  কোলের শিশুও রয়েছে।

বাংলাদেশের অশান্ত  পরিস্থিতি এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের ভাবনার মধ্যে সবচেয়ে উদ্বেগের  কথা, চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশ থেকে ভারতে আগতদের কাছে ভারতীয় নথি মিলে যায়।প্যান কার্ড ও আধার কার্ড পাওয়া যায়। তাঁদের ভারতের দিল্লী তে চিকিৎসার কাজে এসেছিলেন বলে জানা যায়। আগামী কয়েক দিনে  এরকম আরও যে কয়েকজন অনুপ্রবেশকারী ধরা পড়বেন না তার কোনও গ্যারান্টি নেই। সবাই যে নথি হাতেই ধরা পড়বেন তারও কোন গ্যারান্টি নেই।।

 

About Post Author