Home » বাংলাদেশ ২০২৪ : গণভবন ছিনতাইবাজদের দখলে, অবাধ ও গণ-লুঠপাট, খুন নায়ক শান্ত খান

বাংলাদেশ ২০২৪ : গণভবন ছিনতাইবাজদের দখলে, অবাধ ও গণ-লুঠপাট, খুন নায়ক শান্ত খান

সময় কলকাতা ডেস্ক , ৬ অগাস্ট : বাংলাদেশ ২০২৪ একদা যা সংরক্ষণ প্রথার বিরুদ্ধে  ‘ছাত্র আন্দোলন’ ছিল তার অভিমুখ আগেই পাল্টেছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পরে জনতা আনন্দে মেতেছেন, আনন্দের বিপরীতে বেশ কিছু পার্শ্বচিত্র দেখা গিয়েছে গত দুদিনে। সাধারণ মানুষ থেকে নায়ক হত্যা বা গণভবন লুঠপাট  বাংলাদেশের আন্দোলনের পরবর্তী চিত্র হিসাবে ধরা পড়ছে ।

শয়ে শয়ে মানুষ খুন হয়েছেন, এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের  কাউন্সিলর, ভাঙ্গা হয়েছে মন্দির। ছিনতাইবাজদের দখলে চলে গিয়েছে বাংলাদেশের সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন’গণভবন ‘, খুন হয়েছেন চিত্র তারকার শান্ত খান ও তার বাবা। সবমিলিয়ে ছাত্র আন্দোলনের পরে আওয়ামী লীগের শাসনের থেকে মুক্তির কথা বলা হলেও সার্বিক আরাজকতা কায়েম হয়েছে বাংলাদেশে।

ইতিমধ্যেই যে খবরটি এপার বাংলার চিত্র জগতে আলোড়ন ফেলেছে তা হল অভিনেতা শান্ত খান  ও তার বাবা সেলিম (বালু সেলিম ) হত্যাকান্ড। ফরাক্কাবাদ বাজারে জনরোষের মুখে পড়লেও পিস্তল থেকে গুলি চালিয়ে সেখান থেকে দুজনে পালিয়ে গেলেও চাঁদপুরের বাগড়া বাজারে তাদের পিটিয়ে মারা হয়। রাতে তাদের দেহ রাস্তায় ফেলে রেখে সরে পড়ে উন্মত্ত জনতা। শান্ত খান তার বাবা সেলিম প্রয়োজনায় :টুংগীপাড়ার মিয়াভাই ‘ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন।  সেলিম মেঘনা থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ জেলও খেটেছেন। তবে শান্ত খানের জনপ্রিয়তা ছিল এপার বাংলাতেও। কৌশানির বিপরীতে ‘প্রিয়া রে’ চলচ্চিত্রটির নায়ক ছিলেন শান্ত তিনি যা এখনও মুক্তির অপেক্ষায়।

 

বাংলাদেশ এখন মৃত্যুপুরী হলেও বঙ্গবন্ধুর স্মৃতিকে নতুন করে মুছে দেওয়া হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে  নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে ক্ষোভ সর্বজনীন রূপ নিয়েছে।

বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা এখন অতীত। প্রধানমন্ত্রী সরকারি  বাসভবনে দিনভর তাণ্ডব চলেছে। গণভবনে গণ লুঠপাট চলছে।তান্ডবের চিত্র হাস্যকরভাবে দুর্ভাগ্যজনক।

গণভবন থেকে যে যা পারছে তুলে নিয়ে চলে যাচ্ছে। কেউ হাঁস -খরগোশ তুলে আনছে, কেউ শাড়ি আনছে, কেউ শাড়ি পরে বা কেউ মহিলাদের অন্তর্বাস নিয়ে আনন্দে নৃত্য করছে, কেউ আবার শৌচাগরের প্যান পর্যন্ত তুলে আনছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়ামে যা হচ্ছে তাও এককথায় ভাবনার অতীত।

সবমিলিয়ে ছাত্র আন্দোলনের বর্তমান রূপ কদর্য আকার নিয়েছে বাংলাদেশ জুড়ে। সময় বলবে, আগামী কিছুদিনের মধ্যে ‘ছাত্র আন্দোলনের’ প্রেক্ষাপটে ‘নতুন ‘বাংলাদেশের আরও নতুন কোন ছবি বাংলাদেশের কোলাজে যুক্ত হয়!

আরও পড়ুন ভূমিধসে মৃত্যুপুরী কেরলের ওয়ানড়, মৃতের সংখ্যা বেড়ে ৩৫০, জারি উদ্ধারকাজ

About Post Author