স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ অগষ্টঃ ‘জার্সির আমি, জার্সির তুমি, জার্সি দিয়ে যায় চেনা’। খেলার মাঠে জার্সি ও জার্সি নম্বরের পিছনে শোনা যায় হরেকরকম গল্প। বিশেষ করে ফুটবলে। শুধু তাই নয় অনেক খেলোয়াড়ের পরিচিতিও গড়ে দেয় জার্সির নম্বরে। যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সিআরসেভেন, লিওনেল মেসিকে এলএমটেন বলে ডাকে তাঁদের ভক্তরা। ভারতীয় ফুটবলেও সেই চল রয়েছে।

ডুরান্ড কাপ দিয়ে ভারতীয় ফুটবলের মরশুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রথম ম্যাচ খেলে ফেলেছে কলকাতার তিন প্রধান। কিন্তু দ্বিতীয় ম্যাচে নামার আগে অনেক ফুটবলারকে দলে নথিভুক্ত করছে তারা। যেমন গতবারের বিজয়ী মোহনবাগান মঙ্গলবার দলের তিন বিদেশীকে ডুরান্ড কাপের জন্য নথিভুক্ত করল। তিনজন হলেন জেসন কামিংস, আলবার্তো রড্রিগেজ ও গ্রেগ স্টিওয়ার্ট। কামিংস বাদে বাকি দুজন নতুন। এবার ডুরান্ড কাপের জন্য তাঁদের জার্সি নম্বর প্রকাশ্যে আনল মোহনবাগান।
আরও পড়ুনঃ Mohun Bagan: সালার হ্যাটট্রিক, ইস্টার্ন রেলকে বেলাইন করল মোহনবাগান
আরও পড়ুনঃ ৫২ বছর পরে অলিম্পিকে হকিতে ভারত হারাল অস্ট্রেলিয়াকে, কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দেশ?
নতুন ফুটবলারদের জার্সি নম্বর নিয়ে সমর্থকদের একটা কৌতহল থাকে। চলতি মরশুমে শক্তিশালী দল গড়েছে মোহনবাগান। দলে রয়েছেন তিনজন বিশ্বকাপার। দেশের তারকাদের মধ্যে রয়েছেন আপুইয়া। ফলে প্রিয় তারকারা কত নম্বর জার্সিতে মাঠে নামেন দেখার আগ্রহে ছিল ম্যারিনার্সরা। ক্লাবের তরফে জানানো হয়েছে দলের তিন বিদেশী কত নম্বর জার্সিতে মাঠে নামবেন। জেসন কামিংসকে দেখা যাবে ৩৫ নম্বর জার্সিতে। রক্ষণভাগের স্তম্ভ আলাবার্তো রড্রিগেজকে গেখা যাবে ২১ নম্বর জার্সিতে। ঐতিহ্যশালী ১০ নম্বর জার্সিতে দেখা যাবে গ্রেগ স্টুয়ার্কে। তবে ডুরান্ড কাপের দলে এখনও নথিভুক্ত করা হয়নি দলের তারকা বিদেশী জেমি ম্যাকলারেনকে। পাশাপাশি জানা গিয়েছে, গত মরশুমে লক্ষীলাভও হয়েছে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে। টিকিট বিক্রয় থেকে বিভিন্ন রেভিনিউ মিলিয়ে মোট ১৮ কোটি টাকা আয় হয়েছে ক্লাবের। যা ভারতীয় ক্লাবফুটবলের ইতিহাসে রেকর্ড।


More Stories
অবশেষে গ্রেফতার অভিষেক
পুলিশকে অ্যারেস্ট করে বারাসাতে জিতল মহামেডান
অস্ট্রেলিয়ায় ৫৪ রানে খতম বাংলাদেশ, ইনিংসে হার, অখ্যাত তরুণের ৮ উইকেট